SIR শুনানিতে নয়া মোড়, গ্রাহ্য নয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড! নতুন বিজ্ঞপ্তি কমিশনের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বঙ্গে এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে বিতর্ক লেগেই রয়েছে। কোন কোন নথি গ্রহণযোগ্য হবে তা নিয়ে আগে থেকেই ছিল বিভ্রান্তি। এবার আমজনতার হয়রানি আরও বাড়িয়ে নির্বাচন কমিশন ঘোষণা করল, শুনানিতে এবার থেকে আর নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রামাণ্য নথি হিসেবে গণ্য হবে না। বৃহস্পতিবার এমনই ঘোষণা করে রাজ্যের নির্বাচন কমিশনারকে চিঠি পাঠিয়েছে দিল্লির নির্বাচন কমিশন।

এসআইআর (SIR) শুনানিতে গ্রাহ্য হবে না মাধ্যমিকের অ্যাডমিট

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তথা সমতুল্য দশম শ্রেণির ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড আর গ্রহণ করা হবে না এসআইআর শুনানিতে। তবে এর আগেও মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে যাতে গণ্য করা হয় তার জন্য রাজ্য নির্বাচন কমিশনের তরফে আবেদন করা হয়েছিল। এতদিন শুনানিতে ডাক পাওয়া বহু মানুষই প্রামাণ্য নথি হিসেবে মাধ্যমিক বা দশম শ্রেণির অ্যাডমিট কার্ড পেশ করেছেন। তাদের কি তবে এবার নতুন করে নথি জমা দিতে হবে?

Madhyamik admit card not acceptable for sir hearing

চলছে শুনানি পর্ব: বাংলায় এসআইআর পর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর শুরু হয়েছে শুনানি প্রক্রিয়া। যাদেরই এসআইআর শুনানিতে ডাক পড়ছে, যথাযথ নথিপত্র নিয়ে যেতে হচ্ছে। কোনও ভুল সংশোধনের ক্ষেত্রেও একই ভাবে নথি জমা দিতে হবে।

আরও পড়ুন :  নিরামিষ তো অনেক হল, ডালের সঙ্গে চিংড়ির যুগলবন্দি চাখলে ভুলবেন মাংসের স্বাদ

আবেদন জানানো হয়েছিল আগেই: উল্লেখ্য ভোটার তালিকায় নাম তুলতে গেলে ১৩ টি প্রামাণ্য নথির কথা বলেছিল নির্বাচন কমিশন। তবে তার মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ছিল না। তবে এই নথি অধিকাংশ ক্ষেত্রেই গ্রহণযোগ্য, এই যুক্তি দেখিয়ে নাগরিকত্বের প্রমাণ হিসেবে তা গ্রহণ করার জন্য আবেদন জানানো হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনের (SIR) তরফে। সে সময় মনে করা হয়েছিল, গ্রাহ্য করো হবে এই নথি।

আরও পড়ুন : এই পদ্ধতিতে কষালেই খুলবে আসল রঙ আর স্বাদ, রইল মাটনের এক ভিন্ন স্বাদের রেসিপি

এতদিন শুনানিতে ডাক পাওয়া ভোটারদের কাছ থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সমতুল্য দশম শ্রেণির অ্যাডমিট কার্ড গ্রহণ করছিল বিএলও। কিন্তু এবার বৃহস্পতিবার দিল্লি থেকে নোটিশ পাঠানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে। সেখানেই বলা হয়েছে, অ্যাডমিট কার্ড আর নথি হিসেবে গ্রাহ্য হবে না! এখন যে প্রশ্নটা উঠছে তা হল, এতদিন যাদের কাছ থেকে অ্যাডমিট কার্ড নথি হিসেবে গ্রহণ করা হয়েছে, তাদের কি আবার নতুন করে অন্য নথি দেখাতে হবে?