নিরামিষ তো অনেক হল, ডালের সঙ্গে চিংড়ির যুগলবন্দি চাখলে ভুলবেন মাংসের স্বাদ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : যতই মাছে ভাতে বাঙালি বলা হোক না কেন, পাতে ডাল পড়লে মুখে হাসি ফোটে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। স্বাস্থ্যকর তো বটেই, বাঙালির রান্নাঘরে বিভিন্ন ধরণের ডালের স্বাদও হয় দুর্দান্ত। অনেকের কাছেই ভাত ডাল (Recipe) কমফোর্ট ফুড। কিছু কিছু পদ বাদ দিয়ে সাধারণত ডাল রান্না হয় নিরামিষ ভাবেই। তবে এতে আমিষ উপকরণ পড়লে স্বাদ বেড়ে যায় দ্বিগুণ।

এই রেসিপি (Recipe) মেনে রান্না করুন ডাল

নিরামিষ বিউলির ডাল তো সকলেই বাড়িতে খেয়েছেন। কিন্তু এর আমিষ সংষ্করণ কি চেখে দেখেছেন? বিউলির ডালের সঙ্গে আমিষের যুগলবন্দি ট্রাই করার হলে বাড়িতে বানিয়ে ফেলতেই ডাল চিংড়ি। কীভাবে বানাবেন, রইল রেসিপি-

Nonveg recipe of dal Chingri

ডাল চিংড়ির রেসিপির উপকরণ:

বিউলির ডাল- ২০০ গ্রাম

কুচো চিংড়ি- ২৫০ গ্রাম

পেঁয়াজ- আধ কাপ

আদা রসুন বাটা- ২ টেবিল চামচ

টমেটো কুচি- ৪ টেবিল চামচ

কাঁচা লঙ্কা- ৩ টি

ধনে গুঁড়ো- ২ চামচ

হলুদ গুঁড়ো- ১ চামচ

লঙ্কা গুঁড়ো- ১ চামচ

গরমমশলার গুঁড়ো- ১ চা চামচ

ভাজা মৌরি- ১ চামচ

শুকনো লঙ্কা- ২ টি

আরও পড়ুন : রাজ্যের এই শিক্ষকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত, বড় ঘোষণা শিক্ষা দফতরের, কত টাকা বাড়বে ভাতা?

ডাল চিংড়ির প্রণালী: প্রথমে বিউলির ডাল ভেজে নিতে হবে। এরপর তা ধুয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে চিংড়ি মাছগুলি নুন হলুদ দিয়ে ভেজে (Recipe) তুলে রাখতে হবে। ওই তেলেই দিয়ে দিতে হবে মৌরি এবং শুকনো লঙ্কা ফোরন। তারপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন বাটা, লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

আরও পড়ুন : ভোটের আগে উপহারে ভরাচ্ছে রেল, চলতি সপ্তাহেই চালু স্বপ্নের ময়নাপুর-জয়রামবাটি রেল পরিষেবা

তেল ছেড়ে এলে গুঁড়ো মশলা গুলি দিয়ে আবারও কষাতে হবে। এরপর মেশাতে হবে ভাজা চিংড়ি। তারপর সেদ্ধ করে রাখা ডাল দিয়ে স্বাদ মতো নুন চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। মিনিট পনেরো ঢাকা দিয়ে রাখার পর ডাল ঘন হয়ে এলে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন ডাল চিংড়ি।