রাজ্যের এই শিক্ষকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত, বড় ঘোষণা শিক্ষা দফতরের, কত টাকা বাড়বে ভাতা?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বছরের শুরুতেই বড় খবর শিক্ষকদের জন্য। বেতন বাড়ছে শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের (Teachers)। ৩ শতাংশ বেতন বৃদ্ধি পেয়েছে তাদের। এদিন একটি বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে স্কুল শিক্ষা দফতর। আগামী ১ লা ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বর্ধিত বেতন।

ভাড়া বাড়ল শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের (Teachers)

এই মুহুর্তে শিশু শিক্ষা কেন্দ্রের একজন সহায়ক বা সহায়িকা অর্থাৎ শিক্ষক শিক্ষিকা বেতন পান ১১,৫৯৩ টাকা। সেই বেতন বেড়ে দাঁড়াচ্ছে ১১,৯৪১ টাকায়। অন্যদিকে এমএসকে বা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের একজন সম্প্রসারক বা সম্প্রসারিকার বর্তমান বেতন ১৪,৬৩২ টাকা। এবার তা বেড়ে হবে ১৫,০৭১ টাকা।

Salary hike of ssk and msk teachers

কত বাড়বে বেতন: একজন মুখ্য সহায়ক বা মুখ্য সহায়িকা অর্থাৎ প্রধান শিক্ষক বা শিক্ষিকার বর্তমান বেতন ১৬,২৩১ টাকা। এবার তা বেড়ে হবে ১৬,৭১৮ টাকা। এমএসকের একজন সম্প্রসারক বা সম্প্রসারিকা বর্তমানে ১৫,০৭১ টাকা বেতন পেলে তা বেড়ে হবে ১৫,৫২৩ টাকা। দীর্ঘদিন ধরেই এই শিক্ষকদের অভিযোগ ছিল বেতন বৃদ্ধি নিয়ে।

আরও পড়ুন : প্রসূনের করা মামলায় বড় স্বস্তি শুভেন্দুর, থানায় ডাকা যাবে না বিরোধী দলনেতাকে, স্পষ্ট জানাল হাইকোর্ট

জারি হয়েছে বিজ্ঞপ্তি: ২০১৮ তে শিক্ষকদের (Teachers) আন্দোলন শুরু হওয়ার পর ২০১৮ সালে পঞ্চায়েত দফতর থেকে শিক্ষা দফতরের অধীনে আনা হয় তাঁদের। তারপরেই ঘোষণা করা হয়েছিল, এককালীন ৫ লক্ষ টাকা অবসর ভাতা পাবেন এই শিক্ষকরা। সেই সঙ্গে ৩ শতাংশ বেতনও বৃদ্ধি হবে। অবশেষে সেই বিজ্ঞপ্তি জারি হল।

আরও পড়ুন : ভোটের আগে উপহারে ভরাচ্ছে রেল, চলতি সপ্তাহেই চালু স্বপ্নের ময়নাপুর-জয়রামবাটি রেল পরিষেবা

উল্লেখ্য, মূলত রাজ্যের পিছিয়ে পড়া শ্রেণির শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদান করা হয় এসএসকে এবং এমএসকে তে। সেখানে প্রাথমিক শিক্ষা পেয়ে তারপর স্কুলে ভর্তি হয় তারা। বর্তমানে রাজ্যে এসএসকে এবং এমএসকের সংখ্যা যথাক্রমে প্রায় ১৬ হাজার এবং দেড় হাজার। প্রায় ৪০ হাজার শিক্ষক বর্তমানে কর্মরত রয়েছেন এই শিক্ষাকেন্দ্র গুলিতে।