ভোটের আগে উপহারে ভরাচ্ছে রেল, চলতি সপ্তাহেই চালু স্বপ্নের ময়নাপুর-জয়রামবাটি রেল পরিষেবা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ভোটের আগে বাংলাকে আবারও বড় উপহার রেলের (Indian Railways)। অবশেষে চালু হতে চলেছে ময়নাপুর-জয়রামবাটি রেললাইন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ১৫ কিমি দীর্ঘ ময়নাপুর-বড়গোপীনাথপুর-জয়রামবাটি রেললাইনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পের অন্যতম অংশ এটি। ময়নাপুর এবং জয়রামবাটির মধ্যে নতুন ট্রেন পরিষেবাও চালু করবেন প্রধানমন্ত্রী।

জয়রামবাটি পর্যন্ত ট্রেন চালু রেলের (Indian Railways)

এতদিন বাঁকুড়া-ময়নাপুর মেমু ট্রেন চলত। এবার রেলপথ সম্প্রসারিত হতে চলেছে জয়রামবাটি পর্যন্ত। পূর্ব রেলের আধিকারিকদের দাবি, এই নতুন রেললাইনের ফলে এখানকার প্রত্যন্ত এলাকার মানুষদের সুবিধা হবে। একে তো তারা সহজেই ট্রেন ধরে বাঁকুড়ায় চলে আসতে পারবেন। উপরন্তু নমা রেলপথের জন্য বাড়বে ধর্মীয় পর্যটন, মজবুত হবে অর্থনীতি।

Indian railways to start direct train to joyrambati

কখন চলবে ট্রেন: নতুন রেললাইন উদ্বোধন হলে তীর্থযাত্রীদের সুবিধা হবে। একই ট্রেনে পৌঁছে যাওয়া যাবে জয়রামবাটিতে। নিকটবর্তী কামারপুকুরেও সহজেই যাওয়া যাবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রবিবার দুপুর ৩ টে নাগাদ জয়রামবাটি-বাঁকুড়া মেমু স্পেশ্যাল ট্রেন রওনা হবে জয়রামবাটি থেকে। ট্রেনটি বাঁকুড়ায় পৌঁছাবে বিকেল ৫ টা ৩৫ এ।

আরও পড়ুন : শুভেন্দুর কনভয়ে হামলার ঘটনায় ভিন্ন ধারায় মামলা, পুলিশের বিরুদ্ধে ফের হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

কোন কোন স্টেশনে দাঁড়াবে: যাওয়ার পথে বড়গোপীনাথপুর, ময়নাপুর, গোকুলনগর, জয়পুর, বীরসা মুন্ডা হল্ট, বিষ্ণপুর, রামসাগর, ওন্দাগ্রাম এবং ভেদুয়াশোল স্টেশনে দাঁড়াবে ট্রেনটি (Indian Railways)। শুধু এই ট্রেনগুলি নয়, নির্বাচনের আগে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের পাশাপাশি নয়টি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : প্রসূনের করা মামলায় বড় স্বস্তি শুভেন্দুর, থানায় ডাকা যাবে না বিরোধী দলনেতাকে, স্পষ্ট জানাল হাইকোর্ট

নিউ জলপাইগুড়ি-তিরুচিলাপল্লি, এসএমভিটি বেঙ্গালুরু-আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার-পানভেল, কামাখ্যা-রোহতক, ডিব্রুগড়-গোমতী নগর, শিয়ালদহ-বেনারস, নিউ জলপাইগুড়ি-নাগেরকোল, হাওড়া-আনন্দ বিহার এবং সাঁতরাগাছি-তাম্বরম রুটে চালু হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস।