বাংলাহান্ট ডেস্ক : শীতে খেয়ে আরাম। যা-ই হজমে সময় লাগে, অন্য সময় খেলে মনে পেট আইঢাই, শীতে তা খাওয়া যায় জমিয়ে। এর মধ্যে রয়েছে মাটনও। রবিবাসরীয় শীতের দুপুরে বাঙালির রান্নাঘরে (Recipe) মাটন হবে না, এ মেনে নেওয়া যায় না। তবে কীভাবে মাংস খেলে তার স্বাদও অন্যরকম হবে, আবার হজমেও সমস্যা হবে না?
এইভাবে রেঁধে (Recipe) দেখুন মাটন
মাটন রান্নার নানান পদ্ধতি আছে। আলু দিয়ে পাতলা ঝোলের পাশাপাশি কষা মাটন খেতেও পছন্দ করেন অনেকে। তবে এই পদ্ধতিতে কষিয়ে মাংস রাঁধলে রং স্বাদ দুটোই খুলবে। জমে যাবে দুপুরের ভোজ। রইল রেসিপি-

গোটা মশলা দিয়ে মাটন রান্নার প্রয়োজনীয় উপকরণ:
মাটন
পেঁয়াজ
রসুন
আদা
টক দই
গোটা গোলমরিচ- ১০ টা
তেজপাতা
দারচিনি
জয়িত্রী
এলাচ গুঁড়ো
তেল
আরও পড়ুন : রাজ্যের এই শিক্ষকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত, বড় ঘোষণা শিক্ষা দফতরের, কত টাকা বাড়বে ভাতা?
গোটা মশলা দিয়ে মাটন রান্নার প্রণালী: প্রথমেই কড়াইতে তেল গরম করে থেঁতো করা বড় এবং ছোট এলাচ দিয়ে দিতে হবে। সঙ্গে দিতে হবে তেজপাতা, দারচিনি, জয়িত্রী, এলাচ গুঁড়ো, গোটা গোলমরিচ এবং মাটন। মিনিট কয়েক মাংসটা (Recipe) ভেজে দিয়ে দিতে হবে টুকরো করে কাটা পেঁয়াজ।
আরও পড়ুন : নিরামিষ তো অনেক হল, ডালের সঙ্গে চিংড়ির যুগলবন্দি চাখলে ভুলবেন মাংসের স্বাদ
এবার গোটা রসুনের সঙ্গে মোটা করে কুচনো আদা মিশিয়ে দিতে হবে। স্বাদমতো নুন আর হলুদ দিয়ে ভালো করে কষাতে হবে। এবার এক বাটি টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিতে হবে। দু থেকে আড়াই ঘন্টা ধরে কষাতে হবে মাংস। কষানো হয়ে গেলে উপর থেকে ভাজা পেঁয়াজ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।












