বাংলাহান্ট ডেস্ক : বছরের শুরুতেই সড়কপথে ফের ভোগান্তির আশঙ্কা নিত্যযাত্রীদের। বন্ধ হতে চলেছে বেলঘরিয়া ব্রিজ (Belgharia Bridge)। আর এবার লম্বা সময়ের জন্য। এই ব্রিজটি উত্তর দিকে কামারহাটি, ডানলপ এবং সংলগ্ন এলাকা থেকে যুক্ত করে বিরাটি এবং নিমতাকে। এবার ব্রিজটিতে চলবে রক্ষণাবেক্ষণের কাজ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সেতুর কাঠামোগত স্থিতিশীলতা বাড়ানোরধ জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বেলঘরিয়া ব্রিজ (Belgharia Bridge) বন্ধ থাকবে টাকা কয়েকদিন
জানা গিয়েছে, রেল এবং পিডব্লিউডি যৌথ উদ্যোগে কাজ করবে এই প্রকল্পে। আগামী কয়েক মাস এই সেতুতে যান চলাচল বন্ধ থাকবে বলেই খবর। তাহলে বিকল্প রাস্তা কী? ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে ইতিমধ্যেই বিকল্প ব্যবস্থা হিসেবে একটি বিস্তারিত ডাইভারশন পরিকল্পনা করা হয়েছে। বিরাটি এবং নিমতার দিক থেকে বিটি রোডগামী এবং বিটি রোডের দিক থেকে বেলঘরিয়া স্টেশনের পূর্ব দিকের যাত্রীদের জন্য বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে।

সমস্যার মুখে যাত্রীরা: এই ডাইভারশনের জন্য কিছুটা সমস্যা তো হবেই। তবে যেহেতু সেতুটির মেরামতও অত্যন্ত প্রয়োজনীয়, তাই নিত্যযাত্রীদের এই কয়েক মাস সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান বেলঘরিয়া সেতুর রক্ষণাবেক্ষণের বিষয়ে পিডব্লিউডির এক আধিকারিক বলেন, এক ডজন গার্ডার বদল করতে হবে সেতুর।
আরও পড়ুন : SIR শুনানিতে নয়া মোড়, গ্রাহ্য নয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড! নতুন বিজ্ঞপ্তি কমিশনের
সেতুর হেলথ পরীক্ষা: ২০২৫ সালে হেলথ অডিট হয়েছিল সেতুর (Belgharia Bridge)। সেখানেই ভারী যান চলাচলের জেরে সেতুর ক্ষতির বিষয়টি ধরা পড়ে। দুর্গাপুজোর পরেই কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রেল, পুলিশ, পিডব্লিউডি এবং কামারহাটি পুরসভার প্রতিনিধিরা সেতু এবং সংযোগকারী রাস্তা পরিদর্শন করেছিলেন।
আরও পড়ুন : চোখ ধাঁধানো অন্দরসজ্জা, ১৩০ কিমি বেগে ছুটলেও টের পাওয়া যাবে না, হাওড়া থেকে যাত্রা শুরুর অপেক্ষায় এই ট্রেন
পরিকল্পিত ডাইভারশন অনুযায়ী, বিটি রোড থেকে নিমতার দিকে যাওয়া যানবাহনগুলি রথতলা মোড় থেকে নীলগঞ্জ রোড ধরে টেক্সম্যাকো হয়ে তারপর ৪ নম্বর রেলগেট পেরিয়ে এমবি রোড এবং কালচার মোড় দিয়ে নিমতা এবং কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যাবে। আবার ঠফফহ রোডগামী যানবাহন গুলি বিরাটির এমবি রোড থেকে কালচার মোড় হয়ে পুরনো নিমতা রোডটি ধরে ২ নম্বর রেলগেট পেরিয়ে উঠবে নীলগঞ্জ রোডে। অন্যদিকে পুলিশের তরফে জানানো হয়েছে, ডাইভারশন কার্যকর হলে যান চলাচল নিয়ন্ত্রণ করতে গুলো গুরুত্বপূর্ণ মোড়গুলিতে থাকবে পুলিশ মোতায়েন করা।













