আগামী মাস থেকে বন্ধ স্কুলে মিড ডে মিল? আশঙ্কায় স্কুল শিক্ষা দফতর

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলগুলিতে ব্যবস্থা রয়েছে মিড ডে মিলের (Mid Day Meal)। কিন্তু পড়ুয়াদের মিড ডে মিল দেওয়ার মতো অর্থ নেই। এদিকে কেন্দ্রের তরফে বরাদ্দ দাবি করতে গেলে আগে খরচের হিসাব দাখিল করতে হবে। কিন্তু কেন্দ্রের পোর্টাল খারাপ থাকায় সেকাজ বন্ধ রয়েছে।

মিড ডে মিল (Mid Day Meal) নিয়ে সংশয়

স্কুল শিক্ষা দফতরের এক আধিকারিক জানান, যে পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে মিড ডে মিলের খরচের হিসাব দাখিল করতে হয় সেই পোর্টাল কাজ করছে না। অনেক বার জানিয়েও কোনও লাভ হয়নি। তাই পুরনো পদ্ধতিতেই বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে। কিন্তু এতে অনেক সময় লেগে যাচ্ছে।

Mid day meal problem in different schools

দিতে হয় পুরো হিসেব: যেমনটা জানা গিয়েছে, প্রত্যেক মাসের ১০ তারিখের মধ্যেই জমা খরচের হিসেব দেওয়া যায়। কিন্তু নতুন অর্থবর্ষের প্রথম মাসে সম্পূর্ণ হিসেব দিতে হয়। সূত্রের খবর, ২০২৩ সালে কেন্দ্র যে অর্থ বরাদ্দ করেছিল তা দিয়ে ২০২৬ এর মার্চ পর্যন্ত মিড ডে মিল চালানো হয়েছে। এই সম্পূর্ণ খরচের (Mid Day Meal) হিসাব অর্থাৎ ইউসি দাখিল করতে হয়। এই সম্পূর্ণ হিসেব না দেওয়া পর্যন্ত পরবর্তী বরাদ্দ পাওয়া যাবে না।

আরও পড়ুন : জুলাই মাসে শুরু পবিত্র অমরনাথ যাত্রা, কবে কীভাবে করবেন রেজিস্ট্রেশন?

আপলোড হচ্ছে না তথ্য: এদিকে তথ্য আপলোড করা যাচ্ছে না। সে বিষয়ে কেন্দ্রকেও বেশ কয়েকবার জানানো হয়েছে। সোমবার সকাল পর্যন্ত কাজ করেনি পোর্টাল। ওই আধিকারিক জানান, রাজ্যের অটোমেটেড মেসেজ সিস্টেম নামের একটি আলাদা পোর্টাল রয়েছে। সেখানে রাজ্যের সমস্ত জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা প্রত্যেক দিন তথ্য আপলোড করে থাকেন। কেন্দ্রের পোর্টালে মাসিক ভিত্তিতে তথ্য আপলোড করে থাকেন তাঁরা। দফতরের তরফে প্রতি জেলা থেকে প্রাপ্ত তথ্য একত্র করে পোর্টালে আপলোড করা হয়। কিন্তু এ মাসে তা করা যায়নি।

আরও পড়ুন : রান্নার গ্যাস নিয়ে আতঙ্ক অব্যাহত, LPG সিলিন্ডার বুকিং নিয়ে নয়া আপডেট কেন্দ্রের

হিসেব অনুযায়ী, যে পরিমাণ অর্থ এখন শিক্ষা দফতরের হাতে রয়েছে তাতে এপ্রিল মাসের মিড ডে মিল চলে যাবে। কিন্তু মে মাস থেকে আর চালানো যাবে না এই টাকায়। আবার ২০২৬ অর্থবর্ষের বরাদ্দ অর্থ হাতে পেতে হলে বিগত ৩ বছরের হিসেব দিতে হবে। কিন্তু পোর্টাল কাজ না করায় সে হিসেব দেওয়া যায়নি। তবে দফতর সূত্রে খবর, কেন্দ্রের সঙ্গে আলোচনা করা হচ্ছে। ইমেল করে হলেও দেওয়া হবে রিপোর্ট।