অন্নপূর্ণা যোজনার টাকা পেতেই বাড়িতে স্টিকার, যোগ্যদের সুবিধা পৌঁছে দিতে বড় উদ্যোগ মন্ত্রী শংকরের

Published on:

Published on:

annapurna yojana(74)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য জুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। প্রথম দু’মাসের পর তৃতীয় মাসে এসেও অভিযোগ, ঠিকঠাক ফর্ম পূরণ করার পরও, বহু আবেদনকারী অগাস্ট মাসের টাকা পাননি। যা নিয়ে বঞ্চিতদের ক্ষোভ বিক্ষোভ বাড়ছে। আবার অনেকে অযোগ্য হয়েও টাকা পেয়েছেন বলে অভিযোগ। সবমিলিয়ে রীতিমতো উত্তাল পরিস্থিতি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারংবার আশ্বাস দিয়ে চলেছেন যে, যোগ্যরা সবাই টাকা পাবেন। কেউ বঞ্চিত হবেন না। এরই মধ্যে এবার অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন কি না, তা যাচাই করতে বাড়ি বাড়ি পৌঁছে গেলেন শিলিগুড়ির বিধায়ক তথা পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। শিলিগুড়ির প্রতি বুথের বাড়ি বাড়ি ঘুরে মহিলাদের সঙ্গে কথা বলে যাঁরা ইতিমধ্যেই আর্থিক সহায়তা পেয়েছেন তাঁদের বাড়িতে ‘গর্বিত প্রাপক’ স্টিকার লাগিয়ে দিয়ে আসেন।

অন্নপূর্ণা যোজনার কথা জানতে বাড়ি বাড়ি পৌঁছে গেলেন বিধায়ক | Annapurna Yojana

যাতে যোগ্য কোনও আবেদনকারী প্রকল্পের সুবিধা থেকে বাদ না পড়েন, তা নিশ্চিত করতেই বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেন বিধায়ক। যাঁরা টাকা পেতে শুরু করেছেন তাঁদের ‘অন্নপূর্ণা যোজনা গর্বিত প্রাপক’ স্টিকার সাঁটিয়ে দেন মন্ত্রী। যোগ্যদের কাছে যাতে টাকা পৌঁছায়, তা নিশ্চিত করতেই বাড়তি নজরদারি বলে জানান তিনি। পাশাপাশি যাঁরা এখনও যোজনার টাকা পাননি তাঁদের বিধায়ক কার্যালয়ে যোগাযোগ করতে বলেন বিধায়ক।

অন্নপূর্ণা যোজনা নিয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘শিলিগুড়ি শহরে বর্তমানে প্রায় ৩২ হাজার মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন। তবে প্রায় সাড়ে ৩ হাজার আবেদনকারীর আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। আবেদন করেও যারা এখনও প্রকল্পের সুবিধা পাননি, তাঁদের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।’ পাশাপাশি বিধায়ক সেবা কেন্দ্রের মাধ্যমে পাওয়া আবেদনগুলি ধারাবাহিকভাবে নারী ও শিশু কল্যাণ দপ্তরে পাঠানোর কথাও জানিয়েছেন তিনি।

Annapurna Yojana

আরও পড়ুন: ইরানের সঙ্গে তেল বাণিজ্যে যুক্ত থাকার ‘শাস্তি’! ভারতের ৪ সংস্থা ও ৩ শিল্পপতির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

এদিকে গত সপ্তাহে অন্নপূর্ণার টাকা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আবেদন করবেন, পেয়ে যাবেন। জুনে ২৮ লাখ পেয়েছিলেন। জুলাইয়ে ১ কোটি ১৯ লাখ পেয়েছেন। অগস্টে ১ কোটি ৪৫ লাখ লোককে দিয়েছে। প্রসেস আছে। করবে। এত তাড়াহুড়োর কী আছে।’ যাঁরা পাওয়ার যোগ্য, তাঁরা সকলেই পাবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।