পিলারের অংশ ভেঙে থেঁতলে গেল পশ্চিমবঙ্গের নম্বর প্লেট, নির্মীয়মাণ মেট্রো প্রকল্পে দুর্ঘটনা

Published on:

Published on:

Mumbai Metro under construction collapses, causing disruption
Follow

বাংলা হান্ট ডেস্ক:মুম্বাইয়ে (Mumbai) আজ দুপুরে ঘটল বড়সড় দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে মুলুন্দ ওয়েস্ট এলাকায়। রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি অটো এবং গাড়ির উপর ভেঙে পড়ল মেট্রোর নির্মীয়মান পিলারের অংশ। প্রাথমিকভাবে জানা গেছে দুর্ঘটনায় (Mumbai Accident) একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। নিহতের নাম এখনও জানা যায়নি।

মুম্বাইয়ে (Mumbai) মেট্রোর পিলার ভেঙে বিপত্তি

মুম্বাইয়ের মুলুন্দ ওয়েস্ট এলাকায় এলবিএস রোড-এর উপর দিয়ে মেট্রোর লাইন সম্প্রসারণ-এর কাজ চলছে। ওই নির্মীয়মান পিলারের অংশ ভেঙে সিমেন্টের চাঁই এসে পড়ে অটো এবং একটি গাড়ির উপর। শনিবার দুপুর বারোটা কুড়ি মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে।

মেট্রো লাইনের ধার দিয়ে যে গার্ড ওয়ালের জন্য সিমেন্টের স্ল্যাব বসানো ছিল, সেই স্ল্যাব গুলোর মধ্যেই একটি এসে পড়ে অটো এবং গাড়ির উপর। ভেঙে পড়া চাঁইয়ের নিচে সম্পূর্ণভাবে থেঁতলে গেছে অটোটি। ক্ষতিগ্রস্ত অপর গাড়িটির রেজিস্ট্রেশন পশ্চিমবঙ্গের। গাড়িটির বনেটও থেঁতলে গেছে।

আরও পড়ুন:বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ল ১১ লক্ষ নাম! সংখ্যা আরও বাড়ার ইঙ্গিত

পুলিশ প্রশাসন এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। মেট্রো আধিকারিকরাও দুর্ঘটনা স্থলে গিয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটলো তা এখনও স্পষ্ট নয়। দেখা হচ্ছে যে ওই স্ল্যাব খুলে পড়ার পিছনে কাদের গাফিলতি ছিল। দুর্ঘটনা ঘটার পর প্রথম পথচারী এবং স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কার্যে ছুটে আসেন।

আরও পড়ুন:এক রিচার্জে ৩ মাস সেট! ৮৪ দিনের প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, কার অফার সবচেয়ে সস্তা?

Mumbai Metro under construction collapses, causing disruption

জানা যাচ্ছে মেট্রোর জন্য ফ্লাইওভার তৈরি হচ্ছে মুলুন্দ এলাকায়। জোর কদমে সেই জন্য কাজ চলছিল। দুপুর ১২ টা নাগাদ এলবিএস ফ্লাইওভারের কাছে কাজ করছিলেন শ্রমিকরা। দ্রুত গতিতে তখন রাস্তা দিয়ে ছুটে চলেছে বাস, ট্র্যাক, অটো, রিক্সা। আচমকাই পিলারের একটি অংশ নিচে ভেঙে পড়ে। রাস্তায় তখন একটি অটো আর রিকশা পাশাপাশি যাচ্ছিল। কংক্রিটের চাঁই অটোর উপর পড়ায় সঙ্গে সঙ্গে থেঁতলে যায় অটোটি। পথচারী, স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে ক্রেন দিয়ে কংক্রিট-এর চাঁই কে সরিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর। কীভাবে এই ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে পুলিশ।