বাংলাহান্ট ডেস্ক : বিষ্ণোই আতঙ্কে তটস্থ হয়ে রয়েছে বলিউড। কিছুদিন আগেই খুনের হুমকি পেয়েছেন অভিনেতা রণবীর সিং (Ranveer Singh)। একই সঙ্গে ১০ কোটি টাকাও নাকি দাবি করা হয় অভিনেতার কাছে। রণবীরের ব্যক্তিগত সহকারীর কাছে একটি হোয়াটসঅ্যাপ বার্তায় হুমকি আসে বলে খবর। সেখানেই টাকাও দাবি করা হয় জানা গিয়েছে। কিন্তু সেই অডিও বার্তার নেপথ্যে কে ছিল? এবার মুখ খুলল মুম্বই পুলিশ।
রণবীরকে (Ranveer Singh) খুনের হুমকির বিষয়ে মুখ খুলল মুম্বই পুলিশ
মুম্বই পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক এ বিষয়ে বলেন, আমেরিকার একটি ফোন নম্বর থেকে হুমকি বার্তা এসেছিল। এরপরেই মার্কিন তদন্তকারী সংস্থার মাধ্যমে এই নম্বরের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেয় মুম্বই পুলিশ। এরপরেই জানা যায়, ওই ফোন নম্বরটি হ্যারি বক্সার নামে এক ব্যক্তির। এমনকি তিনি কুখ্যাত লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ বলেও জানা গিয়েছে।

চলছে পুলিশি তদন্ত: রণবীরকে (Ranveer Singh) হুমকি দেওয়ার ঘটনায় তাঁর ব্যক্তিগত সহকারীর বয়ান রেকর্ড করেছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের না করা হলেও তাঁর পরিবারের নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে বলে খবর।
আরও পড়ুন : সপ্তাহান্তে চরমে ভোগান্তি, শিয়ালদহ শাখায় একসঙ্গে বাতিল ২৩ টি লোকাল! দেখুন লিস্ট
বাড়ানো হয়েছে নিরাপত্তা: কিছুদিন আগে রোহিত শেট্টির বাড়ির সামনে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বলিউডে। পরিচালককে হত্যার উদ্দেশ্য নিয়েই তাঁর বাড়ির সামনে গুলি চালানো হয়েছিল, এমনটাই জানায় পুলিশ। ইতিমধ্যে তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই ঘটনাতেও জড়িয়েছিল বিষ্ণোই গ্যাংয়ের নাম।
আরও পড়ুন : ‘মণি’হারা সাহিত্য জগৎ, ৯২-তে প্রয়াত ‘চৌরঙ্গী’র স্রষ্টা সাহিত্যিক শংকর
এবার রণবীর হুমকি মেসেজ পাওয়ায় নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। মুম্বই পুলিশের সাইবার সেলের তরফে ওই হোয়াটসঅ্যাপ নম্বরের আইপি অ্যাড্রেস এবং লোকেশন ট্র্যাক করার চেষ্টা চলছে বলে খবর।













