ট্রেনের কামরায় সামান্য তর্কাতর্কি, মুহূর্তে ছুরি বের করে অধ্যাপককে কোপ সহযাত্রীর

Published on:

Published on:

Murder argument in train compartment youth attacks professor with knife
Follow

বাংলা হান্ট ডেস্ক: ট্রেনের মধ্যে সামান্য ব্যাপার নিয়ে ঝামেলা হয়েছিল। কিন্তু তার জেনেই অধ্যাপক কে ছুরি দিয়ে একাধিকবার কোপাল (Murder) এক সহযাত্রী। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ে। এই ঘটনায় ওই অধ্যাপকের মৃত্যু হয়েছে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। ধৃত যুবকের নাম ওঙ্কার শিন্দে, বয়স ২৭। এই ঘটনায় যথারীতি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ট্রেনের কামরায় কথাকাটাকাটি, অধ্যাপককে ছুরি দিয়ে কোপ যুবকের (Murder)

সূত্রের খবর, ট্রেনের মধ্যে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি লাগে। সেই কথা কাটাকাটির থেকে খুন (Murder) হতে হল এক অধ্যাপককে। আর এই ঘটনায় ওই ট্রেনের এক সহযাত্রীর বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। ট্রেন স্টেশনে ঢুকতেই প্ল্যাটফর্মে নামে আর তারপরে মৃত্যু হয় ওই অধ্যাপকের। যদিও ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত সহযাত্রী। স্টেশনে ফুটওভার ব্রিজ দিয়ে পালাতে দেখা যায় হামলাকারীকে।

Murder argument in train compartment youth attacks professor with knife

আরও পড়ুন: চাটনি বা টক নয়! এবার টম্যাটো দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি, প্রণালী রইল

সিসিটিভি ফুটেজ ধরে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করেছে রেল পুলিশ। ঘটনাটি শনিবার দিন ঘটেছে। নিহত অধ্যাপক এর নাম অলোক সিংহ। তিনি ভিলে পার্লেতে একটি কলেজের অধ্যাপক ছিলেন। পুলিশ জানতে পেরেছে, অধ্যাপক এবং অভিযুক্ত যুবক একসঙ্গেই ট্রেনে সফর করছিলেন।

জানা যায় মালাডর দিকে যাচ্ছিল ট্রেনটি। ভিড় কামরায় ওঠা নিয়ে অধ্যাপকের সঙ্গে ওঙ্কারের বাদানুবাদ শুরু হয়। সেই বাদানুবাদ ক্রমে বাড়তে থাকে। অভিযোগ, তার মধ্যে আচমকাই ব্যাগ থেকে একটা ছুরি বার করে অধ্যাপকের পেটে বেশ কয়েক বার ঢুকিয়ে দেন ওঙ্কার। ট্রেন মালাড স্টেশনে ঢুকতেই প্ল্যাটফর্মে লাফ দিয়ে পড়ে ভিড়ের মধ্যে মিশে যান হামলাকারী যুবক।

প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, ভীড়ের মধ্যে এক যুবক ওই অধ্যাপককে এতটাই ক্ষিপ্তভাবে হামলা করে পালিয়ে যান যে তাকে ধরার সুযোগ কেউ পাননি। তবে ট্রেন মালাডা স্টেশনের থামতে অধ্যাপক পেট চেপে এক নম্বর প্ল্যাটফর্মে নামেন। পাশাপাশি রক্ত আটকানোর চেষ্টা করছিলেন। তারপরেই পড়ে যান। এরপর তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। এরপর এই ঘটনার তদন্ত শুরু করে রেলপুলিশ। স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারী যুবককে গ্রেফতার করা হয় (Murder)।