বাংলা হান্ট ডেস্ক: ভোজন রসিক মানুষ নানান রকমের খাবার খেতে ভালোবাসে। আজ আপনাদের সঙ্গে এমন এক ধরনের খাবারের কথা বলব যেটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না। কিন্তু খাবারটি দেখতে অনেকটি বিদেশীদের মতন। আজকের প্রতিবেদনে রইল কিভাবে আপনি টমেটোর মধ্যে পুর দিয়ে বানিয়ে ফেলতে পারবেন, সুস্বাদু কিমার পুরভরা টম্যাটো। এর রেসিপি দেখে নিন (Recipe)।
গরম ভাতের সঙ্গে টকঝাল কিমার টম্যাটো, শীতের রাতের রেসিপি (Recipe)
টম্যাটোর চাটনি বা টম্যাটো দিয়ে ডাল খেয়ে কি আপনার মুখে চর পরেছে। নতুনত্ব কিছু খেতে মন চাইলে বানিয়ে ফেলতে পারেন আজকের এই রেসিপিটি। যা বানাতে সামান্য কিছু উপকরণ লাগবে। পাশাপাশি অল্প সময়ের বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন প্রণালী (Recipe)।

আরও পড়ুন: পেনশন গ্রাহকদের জন্য বড় আপডেট! অটল পেনশন যোজনায় মেয়াদ বৃদ্ধির প্রভাব পড়বে কাদের উপর?
উপকরণ:
৪টি বড় টম্যাটো (গোল হলে ভাল)
২৫০ গ্রাম মুরগি বা পাঁঠার কিমা
১টি আলু
৪ টেবিল চামচ সর্ষের তেল
২টি মাঝারি আকারের পেঁয়াজ
১ ইঞ্চি আদা
৮-১০ কোয়া রসুন
প্রণালী: প্রথমে টম্যাটোর ওপরের অংশ কেটে নিন। এরপর ভেতরের শাঁস ও বীজ বের করে ভেতরটা ফাপা করে নিন। তারপর প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা এবং কিমা দিয়ে ভাজুন। পাশাপাশি সব গুঁড়ো মশলা, নুন ও চিনি দিয়ে ভালো করে কষিয়ে রান্না করুন। শেষে ধনেপাতা মিশিয়ে নামিয়ে নিন। এরপর তৈরি করা কিমার পুর ফাপা টম্যাটোর ভেতরে চেপে চেপে ভরে দিন। তারপর কড়াইতে তেল দিয়ে স্টাফ করা টম্যাটো দিয়ে ধিমে আঁচে ঢাকা দিয়ে ১০-১২ মিনিট রান্না করুন, যতক্ষণ না টম্যাটো নরম হচ্ছে। এরপর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।












