বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা এখন তুঙ্গে। একদিকে বিজেপির ইস্তাহার প্রকাশ, অন্যদিকে পরের দিনই রাজ্যে এসে টানা তিনটি জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। পূর্ব বর্ধমানের কাটোয়ার সভা থেকেই তিনি সরাসরি রাজ্য সরকারকে আক্রমণ করেন, পাশাপাশি বিজেপি ক্ষমতায় এলে কী কী বড় সিদ্ধান্ত নেওয়া হবে, সেই বার্তাও দেন স্পষ্ট ভাষায়।
কাটোয়ার সভায় কী বললেন (Narendra Modi)?
শুক্রবার কলকাতায় বিজেপির ইস্তাহার প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পরের দিন অর্থাৎ আজ শনিবার রাজ্যে (কটোয়ায়) এসে প্রথম জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এরপর তাঁর সভা হওয়ার কথা মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে। সভায় ওঠার আগেই সমাজমাধ্যমে একটি ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী। হেলিপ্যাডে দাঁড়িয়ে তিনি বলেন, প্রচণ্ড গরমের মধ্যেও এত মানুষের ভিড় তাঁকে আপ্লুত করেছে। সকালেই হাজার হাজার মানুষের জমায়েত দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন।
দুর্নীতি ও প্রশাসন নিয়ে আক্রমণ
সভা থেকে তৃণমূল সরকারকে সরাসরি নিশানা করেন মোদী (Narendra Modi)। তাঁর অভিযোগ, রাজ্যে দুর্নীতির একের পর এক ঘটনা ঘটেছে এবং বিজেপি ক্ষমতায় এলে সেই সব কিছুর হিসাব নেওয়া হবে। তিনি জানান, একটি শ্বেতপত্র প্রকাশ করে গত ১৫ বছরের সমস্ত দুর্নীতির খতিয়ান তুলে ধরা হবে। পাশাপাশি ভবিষ্যতে সব কাজ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে করার আশ্বাস দেন।
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে অভিযোগ
মোদীর (Narendra Modi) দাবি, কেন্দ্রের একাধিক প্রকল্প রাজ্যে কার্যকর হতে দেওয়া হয়নি। পিএম বিশ্বকর্মা প্রকল্পের উদাহরণ টেনে তিনি বলেন, অন্য রাজ্যে মানুষ প্রশিক্ষণ ও আর্থিক সাহায্য পেলেও বাংলার মানুষ সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। আয়ুষ্মান ভারত প্রকল্পও আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
প্রথম ক্যাবিনেটেই বড় ঘোষণা
সবচেয়ে বড় প্রতিশ্রুতি হিসেবে মোদী (Narendra Modi) জানান, বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে।
চাকরি, ভাতা ও কর্মসংস্থান
যুব সমাজের জন্য একাধিক প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। তিনি বলেন, লক্ষ লক্ষ চাকরি দেওয়া হবে, বেকারদের ভাতা দেওয়া হবে এবং যাঁরা দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের জন্য বয়সে ছাড় থাকবে। রাজ্যের সমস্ত শূন্যপদ পূরণ এবং রোজগার মেলার আয়োজনের কথাও বলেন তিনি। সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশনের সুবিধার আশ্বাস দেন।
মহিলাদের জন্য প্রতিশ্রুতি
মহিলাদের জন্য মাসে তিন হাজার টাকা আর্থিক সহায়তা এবং সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের প্রতিশ্রুতি তুলে ধরেন মোদী (Narendra Modi)। পাশাপাশি তিনি দাবি করেন, বিজেপি এলে রাজ্যে মহিলাদের নিরাপত্তা আরও বাড়বে।
কৃষক ও আলুচাষিদের প্রসঙ্গ
বর্ধমানের সীতাভোগ ও মিহিদানার প্রসঙ্গ টেনে মোদী (Narendra Modi) বলেন, এই এলাকার খ্যাতি বিশ্বজোড়া। কিন্তু আলুচাষিরা সমস্যায় পড়েছেন, আলু পচে যাচ্ছে। বিজেপি ক্ষমতায় এলে কৃষকেরা ‘ডবল ইঞ্জিন’ সরকারের সুবিধা পাবেন বলে জানান তিনি।
মতুয়া ও শরণার্থী ইস্যু
মতুয়া, নমঃশূদ্র এবং শরণার্থী পরিবারগুলির প্রসঙ্গ তুলে মোদী (Narendra Modi) বলেন, তাঁদের সুরক্ষা সংবিধান দিয়েছে। সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া আরও দ্রুত করা হবে বলেও আশ্বাস দেন। পাশাপাশি অনুপ্রবেশকারীদের সাহায্যকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

আরও পড়ুনঃ ভোটের আগে বিজেপির বড় চাল! বাংলায় এক ডজন সভা করতে আসছেন যোগী আদিত্যনাথ
এরপর অন্যান্য রাজ্যের ভোটের প্রসঙ্গ টেনে মোদী (Narendra Modi) বলেন, যেখানে বেশি ভোট পড়েছে, বিশেষ করে মহিলাদের অংশগ্রহণ বেশি, সেখানে বিজেপি জিতেছে। বাংলাতেও একই ফল হবে বলে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন। এরপর কাটোয়ার সভা শেষ করে তিনি পরবর্তী জনসভার উদ্দেশে রওনা দেন।













