প্রধানমন্ত্রীর মুকুটে নতুন পালক! সুইডেনের সর্বোচ্চ সম্মান পেয়ে আবেগঘন বার্তা মোদীর

Published on:

Published on:

Narendra Modi received Sweden's highest honor.
Follow

বাংলাহান্ট ডেস্ক: আন্তর্জাতিক মঞ্চে ফের বড় সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিশ্বের একাধিক দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে আগেই ভূষিত হয়েছেন তিনি। সেই তালিকায় এবার যোগ হল সুইডেনের নামও। রবিবার প্রধানমন্ত্রী মোদীকে সুইডেনের সর্বোচ্চ সম্মান ‘রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার, ডিগ্রি কমান্ডার গ্র্যান্ড ক্রস’ প্রদান করা হয়। ভারত ও সুইডেনের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া এবং তাঁর দূরদর্শী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই সম্মান দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুইডেন সরকার।

সুইডেনের সর্বোচ্চ সম্মান পেয়ে আবেগঘন বার্তা মোদীর (Narendra Modi)

এই সম্মান গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক আবেগঘন বার্তায় জানান, এটি শুধু তাঁর ব্যক্তিগত সম্মান নয়, বরং ভারতের ১৪০ কোটি মানুষের গর্ব। সমাজমাধ্যমে তিনি লেখেন, “অর্ডার অফ দ্য নর্থ স্টার উপাধি শুধু আমার জন্য নয়, বরং ভারতের ১৪০ কোটি মানুষের সকলের জন্য একটি সম্মান।” পাশাপাশি তিনি বলেন, যাঁরা দীর্ঘদিন ধরে ভারত ও সুইডেনের সম্পর্ককে আরও দৃঢ় করতে কাজ করেছেন, তাঁদের প্রতিও এই পুরস্কার একটি শ্রদ্ধাঞ্জলি। ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর হবে বলেও আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: কেরলে পালাবদলে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ভিডি সতীশন! গঠিত হল ২২ জনের মন্ত্রিসভা

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনও। ভারতের প্রধানমন্ত্রী এই সম্মানকে ভারত-সুইডেনের ঐতিহাসিক বন্ধুত্ব এবং পারস্পরিক আস্থার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। কূটনৈতিক মহলের মতে, ইউরোপের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রেও এই সম্মান বিশেষ তাৎপর্যপূর্ণ।

জানা গিয়েছে, ‘রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার’ ১৭৪৮ সালে চালু করা হয়েছিল। মূলত সুইডেন বা সুইডিশ স্বার্থে অসামান্য অবদান, জনসেবা এবং সফল নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হয়। কোনও বিদেশি সরকারপ্রধানকে প্রদানযোগ্য এটি সুইডেনের অন্যতম সর্বোচ্চ সম্মান। এই পুরস্কারের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে প্রধানমন্ত্রী মোদীর সম্মানের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১-এ। আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের প্রতিফলন হিসেবেও এই ঘটনাকে দেখছেন বিশেষজ্ঞরা।

Narendra Modi received Sweden's highest honor.

আরও পড়ুন:এখনই চাকরি যাচ্ছে না! ৩২ হাজার মামলা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের

সুইডেন সফরে শুধু সম্মান গ্রহণই নয়, গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে তাঁর বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা, উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই দেশই ভবিষ্যতে সবুজ শক্তি, ডিজিটাল প্রযুক্তি এবং গবেষণার ক্ষেত্রে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। বিশেষজ্ঞদের মতে, এই সফর ভারত-সুইডেন সম্পর্ককে আরও কৌশলগত এবং দীর্ঘমেয়াদি ভিত্তি দেবে।