বাংলাহান্ট ডেস্ক : উত্তরবঙ্গ পর্যটনে নতুন জোয়ার আনতে জঙ্গল সাফারি ট্রেন সার্ভিস চালু করল নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের শিলিগুড়ি-গয়াবাড়ি-শিলিগুড়ি সেকশনে চালু করা হয়েছে এই ট্রেন (Toy Train), যা চলবে প্রতি সপ্তাহের শনি এবং রবিবার করে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফে জানানো হয়েছে, পর্যটন মরশুমের কথা মাথায় রেখে চালু করা হয়েছে এই বিশেষ টয়ট্রেন পরিষেবা।
শুরু হতে চলেছে টয়ট্রেন (Toy Train) সফর
জানা গিয়েছে, পাহাড়ি বনাঞ্চলের মধ্যে দিয়ে হবে টয়ট্রেনের এই সফর। Agony Point Loop এলাকায় বিশেষ স্টপেজ রাখা হচ্ছে ৩০ মিনিটের। এটাই এই রুটের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। রেল সূত্রে খবর, ভবিষ্যতে এই ট্রেন সফর ঘিরে বেশ কিছু পরিকল্পনা রয়েছে।

কী পরিকল্পনা রেলের: স্টপেজ বাড়ানো থেকে ক্যানোপি ভিউ পয়েন্ট তৈরি, স্থানীয়দের জন্য হোম স্টে সংলগ্ন টিকিট প্যাকেজের মতো পরিকল্পনা রয়েছে রেলের। কখন কখন চলবে এই বিশেষ ট্রেন (Toy Train)? রেল সূত্রে খবর, ৫২৫৪৫ আপ জঙ্গল সাফারি ট্রেন (শিলিগুড়ি-গয়াবাড়ি) শিলিগুড়ি জংশন থেকে ছাড়বে সকাল দশটায়। সুকনা পৌঁছাবে ১০ টা ৩৫ এ আর ছাড়বে ১০ টা ৪০ এ।
আরও পড়ুন : দাম বাড়তেই হু হু করে কমল বিক্রি, ডিসেম্বরে রাজ্যজুড়ে কত মদ বিকিয়েছে? রিপোর্ট দিল আবগারি দফতর
রইল টাইম টেবিল: ট্রেনটি রংটং পৌঁছাবে ১১ টা ১২ তে আর ছাড়বে ১১ টা ১৩ তে। টিনধারিয়া পৌঁছাবে ১২ টা ২০ তে আর ছেড়ে যাবে ১২ টা ২৫ এ। ট্রেনটি গয়াবাড়ি পৌঁছাবে একটা নাগাদ। আবার ট্রেন নম্বর ৫২৫৪৬ ডাউন জঙ্গল সাফারি (গয়াবাড়ি-শিলিগুড়ি) গয়াবাড়ি থেকে ছাড়বে ২ টো ৪৫ এ।
আরও পড়ুন : বাতাসে মিশেছে ‘বিষ’, কলকাতার দূষণ নিয়ে এবার নজিরবিহীন উদ্যোগ নিল কলকাতা হাইকোর্ট
ট্রেনটি টিনধারিয়া পৌঁছাবে ৩ টে ২৫ এ, ছেড়ে যাবে ৩ টে ৩০ এ। রংটং পৌঁছাবে ৪ টে ৪৫ এ। ছাড়বে ৪ টে ৪৬ এ। ট্রেনটি সুকনা পৌঁছাবে ৫ টে ২০ তে আর ছাড়বে ৫ টা ২২ এ। ট্রেনটি শিলিগুড়ি পৌঁছাবে ৫ টা ৫৫ তে।












