সিন্ডিকেট রাজে লাগাম, তোলাবাজি রুখতে নতুন আইন আনছে রাজ্য

Published on:

Published on:

New Law Against Extortion Gets Support in West Bengal Government
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে তোলাবাজি বন্ধ করতে নতুন আইন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার (West Bengal Government)। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রোমোটার, ব্যবসায়ী থেকে শুরু করে অটোচালকরাও। তাঁদের দাবি, আগের সময়ে সিন্ডিকেট ও তোলাবাজির চাপে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছিল। পরিস্থিতির কারণে কেউ কেউ রাজ্য ছেড়ে যাওয়ার কথাও ভেবেছিলেন। নতুন আইন কার্যকর হলে সেই সমস্যা আরও কমবে বলে আশা তাঁদের।

West Bengal Government : তোলাবাজির অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা

সূত্রের খবর, প্রস্তাবিত আইনে তোলাবাজিকে নির্দিষ্ট অপরাধ হিসেবে চিহ্নিত করা হবে। এর জন্য আলাদা শাস্তি ও আইনি ব্যবস্থার বিধান থাকবে। থানায় অভিযোগ দায়ের করার পর নতুন আইনের নির্দিষ্ট ধারায় দ্রুত পদক্ষেপ করার ব্যবস্থাও রাখার ভাবনা রয়েছে। নির্বাচনের আগে বিজেপির সঙ্কল্পপত্রে তোলাবাজি এবং সিন্ডিকেট রাজ বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

ব্যবসায়ীদের একাংশের দাবি, পরিবর্তনের পর তোলাবাজি ও সিন্ডিকেটের দাপট আগের তুলনায় অনেকটাই কমেছে। নতুন আইন হলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলেই তাঁদের আশা।

রুটে টাকা দেওয়া কমেছে, দাবি অটোচালকদের

তোলাবাজির সমস্যার কথা জানিয়েছেন কলকাতা ও শহরতলির বিভিন্ন রুটের অটোচালকরাও। তাঁদের অভিযোগ, কোথাও প্রতিদিন, কোথাও সপ্তাহে বা মাসে টাকা দিতে হত। ইউনিয়নের দাদাদের চাপে মুখ বুজে সেই টাকা দিতে হত। পাশাপাশি আগের সরকারের সময়ে পুলিশের জুলুমের অভিযোগও করেছেন কয়েকজন চালক। তাঁদের দাবি, পরিবর্তনের পর পুলিশের সেই চাপও অনেকটাই কমেছে।

CM Suvendu Adhikari opens up about murder of Chandranath Rath

আরও পড়ুনঃ মিড ডে মিল নিয়ে সিদ্ধান্ত বদল, এবার মুখ খুলল ISKCON

অটোচালকরা আরও জানিয়েছেন, তৃণমূলের ইউনিয়নের স্টার্টারদের প্রতিদিন ১৫ টাকা করে দিতে হত। পাশাপাশি পুলিশকেও টাকা দিতে হত বলে তাঁর অভিযোগ। তাঁর দাবি, বর্তমান সরকার (West Bengal Government) আসার পর এই দুই ধরনের চাপই অনেকটাই কমেছে।