বাংলাহান্ট ডেস্ক : টিআরপি যুদ্ধে টিকে থাকতে নতুন নতুন টুইস্ট নিয়ে আসে সিরিয়ালগুলি (Serial)। দর্শকরা যত আগ্রহ পাবেন ততই চড়বে টিআরপি। তাই নম্বরের দিক দিয়ে খানিক পিছিয়ে পড়া ধারাবাহিকগুলি চেষ্টা করে যেনতেন প্রকারেণ নম্বর বাড়াতে। এর জন্য বেশ কিছু ধারাবাহিকে পা রাখছে নতুন নতুন মুখ।
চিরদিনই সিরিয়ালে (Serial) হাজির নতুন খলনায়িকা
এই মুহূর্তে জি বাংলা তথা টেলিভিশনের জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে অন্যতম ‘চিরদিনই তুমি যে আমার’। আর্য অপর্ণার জুটি দর্শকদের প্রথম থেকেই প্রিয় হয়ে রয়েছে। কিন্তু পরস্পরের কাছাকাছি আসতে অনেকটাই সময় লেগে গিয়েছে দুজনের। অনেক বাধা বিপত্তি পেরিয়ে তখন তারা কাছাকাছি এল তখনই মূর্তিমান বিপদ হয়ে দুজনের জীবনে পা রাখল নতুন খলনায়িকা।

কী চলছে গল্পে: আপাতত গল্পে দেখা যাচ্ছে, খুনের দায়ে জেলবন্দি হয়েছে অপর্ণা। কিন্তু সমস্ত প্রমাণ তার বিরুদ্ধে হওয়ায় আর্য তাকে ছাড়িয়ে নিয়ে যেতে পারে না। ঠিক তখনই এন্ট্রি উকিল রোহিনী এস রায়ের। কে তিনি? কেনই বা অপর্ণাকে সাহায্য করবেন তিনি? জানা যায়, আর্যর কাছাকাছি আসতেই নাকি অপর্ণাকে বাঁচানোর নাটক করবেন তিনি।
আরও পড়ুন : সত্য ঘটনার নামে ভুল কাহিনি! শাহিদের ছবি নিষিদ্ধ করার দাবি নিয়ে আদালতে গ্যাংস্টার-কন্যা
এন্ট্রি নতুন মুখের: এই নতুন খলনায়িকার (Serial) ভূমিকায় দেখা যাবে নবনীতা মালাকারকে। শোনা যাচ্ছে, এই চরিত্রেই নাকি অভিনয় করার কথা ছিল স্নেহা চট্টোপাধ্যায়ের। কিন্তু সময় করে উঠতে পারেননি তিনি। তাই এবার এই চরিত্রে দেখা যাবে নবনীতাকে।
আরও পড়ুন : ৩৫০ কিমি বেগে ছুটবে বুলেট ট্রেন, দেশজুড়ে সাত জোড়া হাইস্পিড লাইনের ঘোষণা রেলের
নবনীতাকে দর্শকরা শেষবার দেখেছেন ‘অনুরাগের ছোঁয়া’তে। এর আগে জি বাংলায় ‘নিম ফুলের মধু’ সিরিয়ালেও তাঁর অভিনয় বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। এবার তাঁকে নতুন চরিত্রে দেখার জন্য উৎসুক সকলে।












