৯ ঘণ্টার চাকরি শেষে পরিবারকে সামলে চলত প্রস্তুতি! UPSC-তে সফল হয়ে দৃষ্টান্ত নিখিলের

Published on:

Published on:

Nikhil Panwar's success story will amaze you.
Follow

বাংলা হান্ট ডেস্ক: কঠোর পরিশ্রম, ধৈর্য এবং অদম্য ইচ্ছাশক্তি থাকলে সাফল্য (Success Story) একদিন ধরা দিতে বাধ্য সেই কথাকেই বাস্তবে প্রমাণ করলেন সাহারানপুরের যুবক নিখিল পানওয়ার। পারিবারিক দায়িত্ব, চাকরি এবং পড়াশোনার চাপের মাঝেও নিজের স্বপ্নকে হারাতে দেননি তিনি। দিনের ৯ ঘণ্টার চাকরির পাশাপাশি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিয়ে অবশেষে তিনি সফল হয়েছেন, যা আজ বহু তরুণের কাছে অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।

নিখিল পানওয়ারের অসাধারণ সাফল্যের কাহিনি (Success Story):

উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা নিখিল সাধারণ পরিবারে বড় হয়েছেন। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল বড় কিছু করার। তবে সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে তিনি প্রথমে শিক্ষার ভিত মজবুত করেন। তিনি জেএমআই কলেজ থেকে বি.টেক এবং আইআইএসসি থেকে এম.টেক সম্পন্ন করেন। উচ্চশিক্ষা শেষ করার পরই তিনি নিজের লক্ষ্য অনুযায়ী এগোতে শুরু করেন।

আরও পড়ুন: কেন DA দিতে এত দেরি করছে সরকার? সরকারি কর্মীদের অপেক্ষা কাটিয়ে কবে হবে ঘোষণা? জানুন

২০২০ সালে তিনি UPSC পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেন। তবে শুরুর দিনগুলো অতটাও সহজ ছিল না, তা স্বীকার করেছেন নিখিল নিজেই। কিন্তু তিনি কোনোমতেই হাল ছাড়েননি। নিয়মিত অধ্যয়ন, আত্মবিশ্বাস এবং ধারাবাহিক চেষ্টার মাধ্যমে তিনি ধীরে ধীরে নিজের প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তোলেন। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর লক্ষ্য আরও স্পষ্ট হয়ে ওঠে।

ব্যক্তিগত জীবনেও একাধিক দায়িত্ব ছিল তাঁর কাঁধে। ২০২২ সালে তাঁর বিয়ে হয় এবং ২০২৪ সালে সন্তানের জন্ম তাঁর জীবনে নতুন দায়িত্ব যোগ করে। এই সময়েই তিনি চাকরিতে যোগ দেন। প্রতিদিন দীর্ঘ ৯ ঘণ্টা কাজের পরও পড়াশোনার জন্য সময় বের করা সহজ ছিল না। তবুও তিনি টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে নিজের প্রস্তুতি চালিয়ে গিয়েছেন। এই কঠিন সময়ই তাঁকে আরও দৃঢ় এবং সহনশীল করে তোলে।

Nikhil Panwar's success story will amaze you.

আরও পড়ুন: যুদ্ধের আবহে ফের টান পড়বে পকেটে! লাফিয়ে বাড়ল প্যাকেজড পানীয় জলের দাম

অবশেষে সমস্ত পরিশ্রমের ফল মেলে। ২০২৫ সালের UPSC সিএসই পরীক্ষায় তিনি সর্বভারতীয় র‍্যাঙ্ক ৬১৫ অর্জন করেন এবং একজন অফিসার হিসেবে নিজের স্বপ্ন পূরণ করেন। নিখিল জানিয়েছেন, তাঁর এই সাফল্যের (Success Story) পিছনে পরিবারের ভূমিকা অপরিসীম। স্ত্রী ও বাবা-মায়ের সমর্থন, ভালোবাসা এবং বোঝাপড়াই তাঁকে এগিয়ে যেতে সাহায্য করেছে। তাঁর এই যাত্রা প্রমাণ করে, সঠিক পরিকল্পনা ও অদম্য প্রচেষ্টা থাকলে কোনও বাধাই শেষ পর্যন্ত পথ আটকাতে পারে না।