প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান! অল্প খরচে পরিবারকে নিয়ে ঘুরে আসুন রাবণধারা

Published on:

Published on:

Odisha take a short vacation and visit Ravanadhara
Follow

বাংলা হান্ট ডেস্ক: নতুন বছর পড়ার সঙ্গে সঙ্গে মানুষ কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার সন্ধান করে। তার ওপর জানুয়ারি মাসে বেশ অনেক কটা ছুটি পাওয়া যায়। এর মধ্যে আপনি যদি ঘুরতে যেতে চান তাহলে যেতে পারেন কোলাহল ছেড়ে ওডিশা (Odisha)। এখানে গেলে পরে আপনি পাহাড়, ঝর্না, প্রাকৃতিক পরিবেশ প্রাণভরে উপভোগ করতে পারবে। পাশাপাশি এখানে আর অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল হল রাবণধারা। সেখানেই গেলে পরে কি কি দেখতে পাবেন আজকে প্রতিবেদনে তা আলোচনা করা হল।

হাতে অল্প ছুটি নিয়ে ঘুরে আসুন ওড়িশার রাবণধারা (Odisha)

ওড়িশার (Odisha) রাবণ ধারায় ঘুরতে আসলে আপনি দেখতে পাবেন ছোট বড় একাধিক ঝর্ণা। তবে সেই ঝর্ণার জলে স্রোত খুব বেশি নয়। কিন্তু এখানে প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন ভালো করতে বাধ্য। এছাড়াও এই জায়গাকে কেন্দ্র করে গড়ে উঠেছে নেচার ক্যাম্প‌। পাশাপাশি আপনার কপাল ভালো থাকলে পরে, আপনি এখানে যে কোন বন্যপ্রাণী দেখা পেতে পারেন।

Odisha take a short vacation and visit Ravanadhara

আরও পড়ুন: কেন ২৬ জানুয়ারি পালিত হয় ভারতের প্রজাতন্ত্র দিবস? জানুন ইতিহাস ও গুরুত্ব

এছাড়াও শীতকালে এইখানে নানা প্রজাতির পরিযায়ী পাখিরা আসে। যারা পাখি দেখতে ভালোবাসে, তাদের কাছে এই জায়গাটা স্বর্গসমূহ। তথাকথিত পরিস্থিতিদের মতে সাইটসিন না করে শুধুমাত্র প্রকৃতিতে আলিঙ্গন করতে চাইলে এই জায়গা একেবারেই আদর্শ। আর হাতে যদি সময় বেশি থাকে তাহলে ঘুরে দেখতে পারেন- ভাতংপাদর, ডোখরিচঞ্চরা, সাসপাদরের মতো একাধিক জলধারা রয়েছে। জঙ্গল সাফারি করার ইচ্ছেপূরণ করতে হলে ঘুরে নিতে কারলাপাত অভয়ারণ্য।

কোথায় থাকবেন ও কীভাবে খাবেন?

হাওড়া থেকে রাতে ট্রেন ধরলে দুপুরের দিকে পৌঁছে যেতে পারেন। না হলে ট্রেনে বা বাসে ভুবনেশ্বর এসে সেখান থেকে ট্রেন ধরে ভবানীপাটনা সময় বেশি লাগলেও রাস্তার অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন।

ভবানীপাটনায় একাধিক হোটেল আছে। তবে প্রকৃতির কাছাকাছি থাকতে গেলে ওড়িশা ইকো ট্যুরিজ়মের কটেজই সবচেয়ে ভালো। পাশাপাশি রাবণধারাতে নেচার ক্যাম্পও রয়েছে। তবে পরিবার নিয়ে আসলে আগে থেকে বুকিং করে আসা শ্রেয় (Odisha)।