সরকারি পোর্টালে বিস্ফোরণ! অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রথম দু’দিনেই সাড়ে ৩ লক্ষেরও বেশি অভিযোগ

Published on:

Published on:

annapurna yojana(72)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি সরকারের মাস্টার প্রকল্প অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে বর্তমানে বিতর্ক তুঙ্গে। জুন-জুলাইয়ের পর তৃতীয় মাসেও অভিযোগ, বহু আবেদনকারী ১২ পাতার ফর্ম পূরণ করেও টাকা পাননি। যা নিয়ে রাজ্যজুড়ে ক্ষোভ বিক্ষোভে ফুঁসে উঠেছেন বঞ্চিতরা। দিকে দিকে পঞ্চায়েত বা পুরসভা কার্যালয়ে বিক্ষোভ, কোথাও ঘেরাও করা হচ্ছে বিজেপি নেতাকে, তো কোথাও রাস্তায় শুয়ে মহিলাদের কান্নার ধুম! এবার এই অভিযোগের প্রতিফলন হল সরকারি পোর্টালেও (Annapurna Yojana Government Portal)।

অন্নপূর্ণা না পেয়ে অভিযোগের পাহাড়! Annapurna Yojana

সরকারি পোর্টালে লক্ষ লক্ষ অভিযোগ জমা পড়ল অন্নপূর্ণা যোজনায় ‘বঞ্চিত’ মহিলাদের। প্রশাসন সূত্রে খবর, ১৭ আগস্ট থেকে রাজ্যের ১ কোটি ৪৫ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে চলতি মাসের অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো শুরু হয়। এরপর ১৯ আগস্ট বিকালে খুলে দেওয়া হয় ‘অন্নপূর্ণা যোজনা সোশ্যাল রেজিস্ট্রি’ পোর্টাল। যেখানে প্রকল্প সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন আবেদনকারীরা।

সূত্রের খবর, প্রথম দু’দিনেই সরকারি পোর্টালের মাধ্যমে সাড়ে তিন লক্ষেরও বেশি অভিযোগ জমা পড়ে গিয়েছে। সেই সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলেই মনে করছে প্রশাসনিকমহল। এই পোর্টালে মূলত দু’ধরনের অভিযোগ জানানোর অপশন দেওয়া হয়েছে। কেউ নিজেকে যোগ্য উপভোক্তা মনে করছেন কিন্তু টাকা ঢোকেনি, তিনি অভিযোগ জানাতে পারেন। কোনো নথি চাইলে পুনরায় আপলোড করে পুনর্যাচাইযয়ের জন্য পাঠাতে পারবেন।

আবার যদি অন্য কোনও ‘অযোগ্য’ কেউ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলে কেউ মনে করেন তাহলে, তাঁর বিরুদ্ধেও অভিযোগ জানানো যাচ্ছে পোর্টালের মাধ্যমে। সরকার তরফে ২০ তারিখের মধ্যে সমস্ত ‘যোগ্য’ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে ২৪ তারিখ পার হয়ে গেলেও অন্নপূর্ণার আর্থিক সুবিধা থেকে হাজার হাজার যোগ্য বঞ্চিত বলে অভিযোগ।

Annapurna Bhander scheme payment won't be available on the 1st

আরও পড়ুন: ‘যোগ্য-অযোগ্য বিজেপি ঠিক করবে?’ অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার বড় প্রশ্ন তুললেন মমতা

গত শনিবার এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আবেদন করবেন, পেয়ে যাবেন। জুনে ২৮ লাখ পেয়েছিলেন। জুলাইয়ে ১ কোটি ১৯ লাখ পেয়েছেন। অগস্টে ১ কোটি ৪৫ লাখ লোককে দিয়েছে। প্রসেস আছে। করবে। এত তাড়াহুড়োর কী আছে।’ যাঁরা পাওয়ার যোগ্য, তাঁরা পাবেন বলে আশ্বাস দিয়েছেন শুভেন্দু।

মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন, ‘ধৈর্য রাখবেন, যাঁরা পাওয়ার, তাঁরা ঠিক পাবেন। যাঁরা আমাদের ভোট দেননি, জীবনে দেবেন না। তাঁরা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান। তাতে কোনও লাভ হবে না। এই সরকার মাথা নীচু করার সরকার নয়।’