বাংলা হান্ট ডেস্ক: সাঁওতালি সাহিত্য ও হস্তচালিত মসলিন শিল্পে অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি পাচ্ছেন কালনার দুই বাসিন্দা। রবিবার ৭৭ তম সাধারণতন্ত্র দিবসে খুশির জোয়ারে ভেসেছে পূর্ব বর্ধমানের কালনা। ঐদিন কেন্দ্রের তরফ থেকে ঘোষিত হয়েছে ২০২৬ সালের ‘পদ্ম সন্মান’ (Padma Shri 2026)। এই তালিকায় নাম রয়েছে বাংলার ১১ কৃতীর। আর তার মধ্যে জায়গা করে নিয়েছে কালনার দুই ভুমিপুত্র বিখ্যাত তাঁত শিল্পী জ্যোতিষ দেবনাথ ও বিশিষ্ট সাঁওতালি সাহিত্যিক রবিলাল টুডু।
দুই পদ্মশ্রী! বাংলার শিল্প ও সাহিত্য জগতে গর্বের মুহূর্ত (Padma Shri 2026)
বঙ্গের এই দুই শিল্পীর পদ্মশ্রী (Padma Shri 2026)পাওয়ার খবর জানাজানি হওয়ার পর থেকেই কালনা শহরে উৎসবের মেজাজ। কালনা শহরের সাত নম্বর ওয়ার্ডের বারুইপাড়ার বাসিন্দা জ্যোতিষ দেবনাথ। বয়স তাঁর ৬৮। জ্যোতিষ দেবনাথ বাংলা তাঁত শিল্পকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। তার বানানো মসলিন ও জামদানি শাড়ির উপর নিখুঁত নকশা ও বুননশৈলী আজ বিশ্ব বিখ্যাত।

আরও পড়ুন: ট্যালটেলে ঝোল নয়, বরং সোয়াবিন দিয়ে বানান এই দুর্দান্ত স্ন্যাক্স, রেসিপি দেখে নিন
শুধুমাত্র নিজের কাজ নয়, এই কাজ কান্নার প্রত্যন্ত গ্রামীণ এলাকার মহিলাদের তাঁত শিল্পের প্রশিক্ষণ দিয়ে আর্থিক স্বনির্ভরতার পথ দেখিয়েছেন তিনি। যদিও এর আগে তিনি জাতীয় পুরস্কার ও সন্ত কবীর অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন। তাঁর হাতের জাদুতে মুগ্ধ দেশের হাই-প্রোফাইল ব্যক্তিত্বরাও।
সোনিয়া গান্ধী থেকে নীতা আম্বানি, কিংবা বলিউড তারকা বিদ্যা বালান, কাজল, জয়া বচ্চন, সকলের আলমারিতেই জায়গা করে নিয়েছে জ্যোতিষবাবুর তৈরি শাড়ি। লন্ডন, স্কটল্যান্ড, ইতালি, সিঙ্গাপুর ও জাপানের মতো দেশেও প্রদর্শিত হয়েছে তাঁর শিল্পকর্ম।
পাশাপাশি ৭৭ বছর বয়সের রবিলাল টুডু কালনার বাদলার নোয়াড়ার বাসিন্দা। ছাত্রজীবন থেকেই নাট্যচর্চা শুরু করেছিলেন। পরবর্তী সময়ে শুরু হয় সাহিত্য রচনা। তিনি পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। কালনা কলেজ থেকে স্নাতক হওয়ার পর কেন্দ্রীয় সরকারের অডিটর জেনারেল হিসেবে কর্মজীবন শুরু করলেও, সাহিত্যের টানে চাকরি থেকে আগাম অবসর নেন। পরে যোগ দেন ব্যাঙ্কের চাকরিতে। জীবনের সায়াহ্নে এসে পদ্মশ্রী পুরস্কার পেয়ে আবেগ ঘন ও গর্ব এবং আনন্দ পেয়েছেন দুই শিল্পী (Padma Shri 2026)।













