ঘুম উড়ল পাকিস্তানের! নৌবাহিনী গঠন করে জলভাগে প্রথম সফল হামলা বালোচ বিদ্রোহীদের

Published on:

Published on:

Pakistan Coast Guard was attacked by Balochistan Liberation Army.
Follow

বাংলাহান্ট ডেস্ক: পাকিস্তানের বালোচিস্তান অঞ্চলে দীর্ঘদিন ধরেই সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন বিএলএ (Balochistan Liberation Army) এবার তাদের হামলার কৌশলে বড়সড় পরিবর্তন আনল। এতদিন স্থলভাগে সীমাবদ্ধ থাকা এই সংগঠন এবার জলভাগেও আক্রমণ চালানোর সক্ষমতা দেখাল। আরব সাগরে টহলরত পাকিস্তানের উপকূলরক্ষী বাহিনীর উপর হামলা চালিয়ে তিন সৈনিককে হত্যা করার দাবি করেছে তারা। এই ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে।

এবার পাকিস্তানে জলপথে হামলা বিএলএ (Balochistan Liberation Army)-র:

ওই সংগঠনের মিডিয়া শাখা হাক্কালের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও পোস্ট করা হয়। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি, তবুও তাতে দেখা গিয়েছে, স্পিডবোটে চেপে এসে সশস্ত্র জঙ্গিরা পাকিস্তানি বাহিনীর নৌযানের উপর এলোপাথাড়ি গুলি চালাচ্ছে। মেশিনগানের গুলিতে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ওই হামলায় তিন নিরাপত্তাকর্মীর মৃত্যুর দাবি করা হয়েছে।

আরও পড়ুন: যেকোনও প্রশ্নের সহজেই উত্তর দেওয়া AI খরচ করে কত বিদ্যুৎ? জানলে চমকে উঠবেন

পাকিস্তানের সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, রবিবার পাকিস্তান-ইরান উপকূলীয় সীমান্তে টহল চলাকালীনই এই হামলা ঘটে। স্থানীয় গোয়েন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, হঠাৎ করেই সশস্ত্র বিদ্রোহীরা গুলি চালাতে চালাতে হাজির হয়। নিহতদের মধ্যে রয়েছেন নায়েক আফজল, জমীল ও উমর।

বালোচ বিদ্রোহীরা জানিয়েছে, জিওয়ানি উপকূলের কাছে এই হামলা চালানো হয়েছে এবং এটি তাদের আন্দোলনের নতুন অধ্যায়ের সূচনা। স্থলভাগের পাশাপাশি এবার সমুদ্রপথেও আক্রমণ চালানোর সক্ষমতা অর্জন করেছে তারা। বিশেষ করে গদর বন্দরের নিকটে এই হামলা হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে, কারণ এই বন্দরটি চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের একটি গুরুত্বপূর্ণ অংশ। ফলে ওই অঞ্চলের কৌশলগত গুরুত্বও নতুন করে আলোচনায় এসেছে।

Pakistan Coast Guard was attacked by Balochistan Liberation Army.

আরও পড়ুন: দশম-দ্বাদশে টেনেটুনে পাশ! কটূক্তি অগ্রাহ্য করে ইনকাম ট্যাক্স অফিসার হয়ে চমকে দিলেন হরিওম

উল্লেখযোগ্যভাবে, বালোচিস্তানে বহু বছর ধরেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। তবে এই সাম্প্রতিক হামলার পর স্পষ্ট যে সংগঠনটি তাদের শক্তি ও কৌশল আরও বিস্তৃত করছে। ‘বালোচ লিবারেশন আর্মি’ (Balochistan Liberation Army) দাবি করেছে, তারা ‘হাম্মাল মেরিটাইম ডিফেন্স ফোর্স’ নামে একটি নৌবাহিনী গঠন করেছে, যা ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ সামুদ্রিক শক্তিতে পরিণত হতে পারে। এই প্রেক্ষাপটে পাকিস্তান প্রশাসন উপকূলীয় নিরাপত্তা জোরদার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।