গ্লোবাল মার্কেটে ভারতের হুঙ্কার! অন্যদিকে, শোচনীয় অবস্থা পাকিস্তানের; সামনে এল বড় রিপোর্ট

Published on:

Published on:

Pakistan rice exports have been disrupted.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, গ্লোবাল মার্কেটে ভারতের দুর্দান্ত প্রত্যাবর্তনের ফলে পাকিস্তানের (Pakistan) চাল রফতানি ব্যাহত হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবর্ষের প্রথম ৬ মাসে পাকিস্তানের চাল রফতানি ৪০.৫ শতাংশ কমে ১.৩১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। পড়শি দেশের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় ঘাটতি। মঙ্গলবার পাকিস্তানের জাতীয় পরিষদের বাণিজ্য বিষয়ক স্থায়ী কমিটির তথ্য থেকে পরিসংখ্যান সামনে এসেছে। উল্লেখ্য যে, গ্লোবাল মার্কেটে ভারতের প্রত্যাবর্তনের কারণেই এটি ঘটেছে। যার ফলে ইসলামাবাদের মার্কেট শেয়ার এবং প্রাইসিং পাওয়ার হ্রাস পেয়েছে। এদিকে, নন-বাসমতি চালের ক্ষেত্রেও পাকিস্তানের ক্ষতি আরও বেশি হয়েছে।

পাকিস্তানের (Pakistan) চাল রফতানি ব্যাহত হয়েছে:

পাকিস্তানের ব্যুরো অফ স্ট্যাটিসটিক্স অনুযায়ী, নন-বাসমতি চাল রফতানি ৮২৭.৮ মিলিয়ন ডলারে নেমে এসেছে। যা আগের বছরের তুলনায় ৫০.৮ শতাংশ কম। এদিকে, রফতানির পরিমাণ পূর্বের বছরের ৩১.৫ মিলিয়ন টন থেকে কমে ২০ লক্ষ টনে নেমে এসেছে। এদিকে, পাকিস্তানের বাসমতি চাল রফতানিও তুলনামূলকভাবে সামান্য হ্রাস পেয়েছে। বাসমতি রফতানি ৬.৬২ শতাংশ কমে ৪৭৭.৭ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যার পরিমাণ পূর্বের বছরের তুলনায় ৪,৮৭,২৭৮ টন থেকে কমে ৪,৩৬,৪৮৪ টন হয়েছে।

Pakistan rice exports have been disrupted.

ভারতের একটি পদক্ষেপই মোক্ষম ঝটকা পেয়েছে পাকিস্তান: জানিয়ে রাখি যে, পাকিস্তানের এই ধাক্কার পেছনে ভারতের একটি পদক্ষেপ রয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের জাতীয় খাদ্য নিরাপত্তা মন্ত্রক। গত ডিসেম্বর এবং জানুয়ারিতে ২ টি পৃথক বৈঠকে মন্ত্রক সংসদীয় কমিটিকে এই তথ্য জানিয়েছে। যেখানে বলা হয়েছে যে, গ্লোবাল মার্কেটে ভারতের পুনঃপ্রবেশই পাকিস্তানের পিছিয়ে পড়ার একটি প্রধান কারণ। ভারতের বৃদ্ধি পাওয়ার সাপ্লাই বাজারে পাকিস্তানি চালকে দুর্বল করে দিয়েছে।

আরও পড়ুন: পরিযায়ী শ্রমিক হিসেবে বেঙ্গালুরুতে কাজ! বাংলাদেশি সন্দেহে আটক ১৮, নিয়ে আসা হল বঙ্গে

ভারতের ফ্রি ট্রেড এগ্রিমেন্টের প্রভাব: পাকিস্তানি আধিকারিকরা সাংসদের ইতিমধ্যেই জানিয়েছেন যে ভারতের আসল শক্তি বিভিন্ন দেশ এবং সংস্থার সঙ্গে তার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট তথা মুক্ত বাণিজ্য চুক্তির মধ্যে নিহিত রয়েছে। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট থেকে ভারত উপকৃত হচ্ছে।

আরও পড়ুন: বিচ্ছেদ মামলায় স্বস্তিতে ‘গব্বর’! আদালতের নির্দেশে শিখরকে কোটি কোটি টাকা ফেরত দেবেন প্রাক্তন স্ত্রী

মূলত, বিশ্বজুড়ে বিভিন্ন দেশ এবং গোষ্ঠীর সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারত গ্লোবাল মার্কেটে একটি শক্তিশালী উপস্থিতি প্রতিষ্ঠা করেছে। এর ফলে পাকিস্তানি রফতানিকারীদের টিকে থাকা কঠিন হয়ে পড়ে। পরিস্থিতি এমন যে পাকিস্তানি রফতানিকারীরা এখন টিকে থাকার জন্য তাঁদের বাজার ডাইভার্সিফাই করার কথাও ভাবছেন।