বাংলা হান্ট ডেস্ক: ভারতকে জব্দ করতে ল্যাজে গোবরে অবস্থা পাকিস্তানের। ভারতের মতো বিশাল দেশের সঙ্গে যুদ্ধে জড়ালে মাটিতে মিশে যাতে পারে পাকিস্তান (Pakistan)। এই বক্তব্য অন্য কোনও দেশের নয় খোদ পাকিস্তানের মাটিতে দাঁটিয়েই এক পাকিস্তানি তরুণীরই বক্তব্য। তিনি সরাসরি পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের কী অবস্থান হতে পারে বা ভারত কী করতে পারে সেই হুঁশিয়ারিও দেন।
পাকিস্তানের (Pakistan) সেনাদেরকে ট্রোল খোদ পাকিস্তানেরই তরুণীর
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় (সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট), যেখানে পাকিস্তানি ওই তরুণীকে বলতে শোনা যায় যে, “ আমাদের কাছে থাকা কাশ্মীরের যে ছোটো অংশটি রয়েছে, ভারত চাইলেই সেটাও পাকিস্তানের থেকে ছিনিয়ে নিতে পারে। পাক সেনার মধ্যে এখন আর শক্তিও নেই যে তাঁরা ভারতের সঙ্গে লড়তে পারবে। কারণ এখন সম্পূর্ণভাবে তাঁরা রাজনীতিতেই মনোনিবেশ করেছেন। ভারতের সঙ্গে যুদ্ধে নামলে পাকিস্তানের অবস্থা খারাপ হয়ে যাবে।”
আরও পড়ুন: ভোটের আগেই তৃণমূলে যোগ দিচ্ছেন দীপ্সিতা ধর? জল্পনার মাঝে মুখ খুললেন বামনেত্রী, বললেন…
এর সঙ্গে তিনি পাকিস্তানি সেনার আসল দায়িত্ব ঠিক করে পালন করার পরামর্শও দিয়েছেন। তিনি জানিয়েছেন তাঁদের আসল কাজ দেশকে রক্ষা করা তাই রাজনীতি থেকে বেরিয়ে এসে তাঁদের সেটাই করা উচিত। নিজেদের যে আসল ক্ষেত্র সেখানেই তাঁদের থাকা উচিত রাজনীতিতে তাঁদের ঢোকার কী দরকার আছে!
Pakistani girl trolls Pak Army 😂
PAKISTANI GIRL: “We control a small part of Kashmir (PoK) compared to India”
REPORTER : But India wants that too.
GIRL : “If India wants it, they’ll take it. Pakistan Army isn’t strong and would lose badly in War” 😅pic.twitter.com/ZKnwIrt8mS
— News Algebra (@NewsAlgebraIND) February 20, 2026
শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে নয় খেলার মাঠেও যে ভারত এগিয়ে রয়েছে পাকিস্তানের থেকে সে কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি শ্রীলঙ্কায় আয়োজিত T20 বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয়েছিল। সেখানেও ভীষণ বাজেভাবেই মুখ থুবড়ে পড়েছিল পাকিস্তানি দল। সেই নিয়েও তিনি ট্রোল করতে ছাড়েননি।

আরও পড়ুন: সরকারি কর্মীদের পোয়া বারো! দোলের আগেই আবার বাড়বে DA, এবার কত শতাংশ?
পাকিস্তানি ওই তরুণীর প্রকাশ্যে সেই সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই মুহুর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে দুই দেশের প্রতিক্রিয়াই চোখে পড়ে। কমেন্ট বক্স ভরে যায় নেটিজেনদের হাসির প্রতিক্রিয়ায়। একজন সেখানে লেখেন, “সত্য সর্বদাই তেতো হয়। পাকিস্তানের বাস্তব চিত্রটা সেখানকার লোকেরাই তুলে ধরছেন”।













