বাংলা হান্ট ডেস্ক:বাংলা হান্ট ডেস্ক: বর্তমান জীবনে আধার কার্ড ও প্যান কার্ড (PAN Card) জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস। যেকোনো সরকারী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অথবা আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে অথবা ভর্তুকি পেতে পাশাপাশি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে এই দুটি কার্ডের গুরুত্ব অন্যতম। তাই এই দুটি কার্ড ঠিকঠাক না থাকলে আপনি এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন না। তবে আজকের প্রতিবেদনে রইল বাড়িতে বসে কিভাবে নতুন প্যান কার্ড বানাবেন তার সম্পূর্ণ প্রক্রিয়া।
বাড়িতে বসেই PAN কার্ডের আবেদন করুন (Pan Card)
গুরুত্বপূর্ণ নথি বললেই সবার আগে মাথায় আসে (Pan Card), আধার কার্ড ও ভোটার কার্ডের কথা। এইগুলো একটি ব্যক্তির পরিচয় পত্র হিসেবে কাজ করে থাকে। তবে এবার আর্থিক বিচারের ক্ষেত্রে যদি পরিচয়পত্রের কথা বলা হয় তাহলে সবার আগে আসবে প্যান কার্ডের কথা (Pan Card)। তবে এই নথিগুলো না থাকলেও দরকারির বিভিন্ন কাজ আটকে যেতে পারে।

আরও পড়ুন: পুজোর মরশুমে রেলে বাড়তি পরিষেবা, হাওড়া থেকে স্পেশাল ট্রেনের তালিকায় দিঘা
নতুন প্যান কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন?
প্রথমে NSDL বা UTIITSL-এর অফিসিয়াল ওয়েবসাইট খুলুন। ‘Apply online’ ট্যাবে ক্লিক করে ‘New PAN-Indian Citizen (Form 49A)’ অপশনটি বেছে নিন। আপনার প্রাথমিক তথ্য—নাম, ঠিকানা, জন্মতারিখ, ই-মেল আইডি এবং মোবাইল নম্বর—দিয়ে ফর্ম পূরণ করুন। এরপর একটি টোকেন নম্বর জেনারেট হবে।
‘Submit digitally through e-KYC & e-Sign’ অপশনটি বেছে নিন। এর জন্য আপনার আধার কার্ড থাকা এবং তার সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা প্রয়োজন। এর ফলে কোনও ফিজিক্যাল ডকুমেন্ট পাঠানোর দরকার হবে না। প্রায় ১০০ টাকা অনলাইন ফি জমা দিন।
প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আপনি একটি অ্যাকনলেজমেন্ট নম্বর পাবেন। এই নম্বরের মাধ্যমে আপনার PAN Card-এর আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন (Pan Card)।













