বাংলাহান্ট ডেস্ক : ‘বন্দেমাতরম’ নিয়ে কেন্দ্রীয় বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল জনস্বার্থ মামলা। আইনজীবী উপাংশু সুরের দাবি অনুযায়ী, চলতি বছরের ২৮ জানুয়ারি কেন্দ্রীয় সরকার বন্দেমাতরমের চারটি স্তবককে সংযুক্ত করে বিজ্ঞপ্তি জারি করে। এই সংযোজিত স্তবকগুলির জন্য দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার মতো কোনও ঘটনা ঘটবে না তো? প্রশ্ন তুলেছেন মামলাকারী।
বন্দেমাতরম নিয়ে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)
আইনজীবী বলেন, বন্দেমাতরম রচিত হওয়ার সময় ৬ টি স্তবকই ছিল। কিন্তু পরবর্তীতে দেশের সাম্প্রদায়িক সার্বভৌমত্ব রক্ষা করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধী পরামর্শ দেন ৪ টি স্তবক বাদ দেওয়ার জন্য। সেটা ১৯৩৭ সাল। এরপর ১৯৫০ সালে তা সরকারি ভাবে বাস্তবায়িত হয়।

নতুন নির্দেশ কেন্দ্রের: এদিকে বন্দেমাতরমের ১৫০ বছর পূর্তির উদযাপন শুরু হওয়ার পরপরই নতুন নির্দেশ জারি করে কেন্দ্র। এই নির্দেশিকা অনুযায়ী, সমস্ত সরকারি অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় আয়োজনে মোট ৩ মিনিট ১০ সেকেন্ড দৈর্ঘ্যের বন্দেমাতরমের ৬ স্তবকের অনুমোদিত সংষ্করণ বাজানো এবং গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুন : রণবীরকে খুনের হুমকি, ১০ কোটি টাকা দাবি! বিষ্ফোরক তথ্য ফাঁস পুলিশের
কী বলা হয়েছে নির্দেশে: সরকারি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আনুষ্ঠানিকতা এবং প্রোটোকলের একরূপতা বজায় রাখতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। নয়া নির্দেশিকা অনুসারে, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মুহূর্তে, জাতীয় পতাকা উত্তোলনের সময়, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে বন্দেমাতরম বাজানো এবং গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুন : আরও বাড়বে ভারতের সামুদ্রিক শক্তি! শত্রুদের ঘুম উড়িয়ে নৌবাহিনীতে সামিল হচ্ছে INS অরিদমন
এছাড়াও রাষ্ট্রপতির ভাষণের আগে এবং পরে বন্দেমাতরম পরিবেশন বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। এবার এই ৪ টি স্তবক সংযোজনের সিদ্ধান্তের বিরুদ্ধেই মামলা হল হাইকোর্টে। আগামী সপ্তাহে শুনানি হতে পারে মামলাটির।













