আবাস যোজনায় নাম আছে না নেই? সহজ পদ্ধতিতে বাড়ি বসে জানুন, লাগবে ৫ মিনিট

Published on:

Published on:

অনলাইনে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা চেক করার পদ্ধতি
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পালাবদলের সাক্ষী থেকেছে বাংলা। ক্ষমতায় আসার পর থেকে একের পর এক জনকল্যাণমুখী প্রকল্পের (Government Scheme) কাজ শুরু করে দিয়েছে বিজেপি সরকার। ইতিমধ্যেই জানা গিয়েছে রাজ্যে চালু হতে চলেছে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা (PM Awas Yojana)। জেলায় জেলায় ভেরিফিকেশনের কাজও শুরু হয়েছে। এই আবহে আপনার নাম আবাস যোজনায় রয়েছে কিনা তা সহজেই জেনে নিতে পারেন। শুধু মানতে হবে সহজ পদ্ধতি।

আবাস যোজনায় (PM Awas Yojana) নাম আছে কিনা জানার পদ্ধতি

প্রায় ২ বছরেরও বেশি সময় ধরে রাজ্যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ আছে। তবে বিজেপি সরকার গঠন হওয়ার পর এই নিয়ে তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যেই পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের তরফে পিএম গ্রামীণ আবাস যোজনায় ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছে। এই আবহে আপনার নাম আদৌ প্রকল্পের তালিকায় রয়েছে কিনা তা বাড়ি বসে চেক করে নিতে পারেন।

আপনি যদি পিএম আবাস যোজনা গ্রামীণ-এ (Pradhan Mantri Awas Yojana) টাকা পাওয়ার জন্য আবেদন করে থাকেন, তাহলে সহজ উপায়ে নতুন তালিকা দেখে নিতে পারেন। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার তালিকায় নাম আছে কিনা জানতে এই প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট- pmayg.dord.gov.in-এ যেতে হবে। এরপর হোমপেজ খুলতে ‘Awassoft’ বিভাগে গিয়ে ‘রিপোর্ট’ অপশনে ক্লিক করতে হবে।

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ নিয়ে চিন্তা শেষ! কোনও তথ্য না থাকলে কী করবেন? জানালেন অগ্নিমিত্রা

এরপর আপনাকে নীচে স্ক্রল করে গিয়ে ‘যাচাইয়ের জন্য সুবিধাভোগীর বিবরণ’ বিকল্পে ক্লিক করতে হবে। এটি ‘এইচ’ কলামে পাওয়া যাবে। এরপর রাজ্য, জেলা সহ বাকি সকল তথ্য যথাযথভাবে পূরণ করে প্রকল্পের নাম ‘পিএম আবাস যোজনা গ্রামীণ’ ও প্রকল্পের বছর নির্বাচন করতে হবে। এরপর স্ক্রিনে একটি ক্যাপচা কোড ভেসে উঠবে। সেই কোড দিয়ে আপনাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

এরপরেই আপনার সামনে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তালিকা খুলে যাবে। সেখানে আপনার নাম রয়েছে কিনা মিলিয়ে দেখে নিতে পারবেন। এই তালিকায় নাম থাকলে সেখানে নিজের নাম, পেমেন্ট স্ট্যাটাস ও রেজিস্টেশন নম্বর দেখতে পাবেন। তবে নাম না থাকলে অফলাইনের মাধ্যমে নিজের আবেদনের স্ট্যাটাস জানতে পারেন। তার জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েত কিংবা সংশ্লিষ্ট প্রশাসনিক দফতরের কোনও কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারেন।

প্রধানমন্ত্রী আবাস যোজনা

সব মিলিয়ে, প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) মাধ্যমে এদেশের বহু মানুষের নিজের বাড়ির স্বপ্ন পূরণ হয়েছে। মুখে হাসি ফুটেছে অনেকের। আপনিও যদি ইতিমধ্যেই পিএম আবাস যোজনা গ্রামীণ-এর জন্য আবেদন করে থাকেন, তাহলে এই সহজ পদ্ধতিতে আপনার নাম রয়েছে কিনা চেক করে নিতে পারেন।