বাংলাহান্ট ডেস্ক: বিশ্ব রাজনীতিতে ফের একবার নরেন্দ্র মোদীর (Narendra Modi) জয় জয়কার। সাম্প্রতিক এক আন্তর্জাতিক সমীক্ষায় দেখা গিয়েছে, জনপ্রিয়তার নিরিখে বিশ্বের সবথেকে এগিয়ে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। মার্কিন ডেটা অ্যানালিটিক্স সংস্থা মর্নিংকনসাল্টের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ৬৮ শতাংশ অনুমোদন রেটিং নিয়ে তালিকার প্রথম স্থানে রয়েছেন মোদী। তাঁর এই সাফল্য আন্তর্জাতিক স্তরে তাঁর ক্রমবর্ধমান প্রভাবকেই আরও একবার স্পষ্ট করে তুলেছে।
বিশ্বের জনপ্রিয় নেতার তালিকায় শীর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi):
এই সমীক্ষাটি ২ মার্চ থেকে ৮ মার্চের মধ্যে সংগৃহীত মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে। রিপোর্টে দেখা গিয়েছে, মোদীর পরেই যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন গাই পার্মেলিন এবং লি জে মিয়ং, যাঁদের অনুমোদন রেটিং ৬২ শতাংশ। অর্থাৎ, জনপ্রিয়তার নিরিখে মোদী তাঁদের থেকেও স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন।
আরও পড়ুন: দিয়েছেন ৫০-এরও বেশি পরীক্ষা! বারংবার হয়েছেন ব্যর্থ, শেষে একইসঙ্গে ৬ টি সরকারি চাকরি পেলেন ঋষু
অন্যদিকে, বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা ডোনাল্ড ট্রাম্প রয়েছেন অনেকটাই পিছিয়ে। তাঁর অনুমোদন রেটিং মাত্র ৩৯ শতাংশ, যা মোদীর তুলনায় প্রায় অর্ধেক। একইভাবে, কিয়ের স্টারমারের রেটিং ২৪ শতাংশ এবং তালিকার একেবারে নীচে রয়েছেন ইমানুয়েল ম্যাক্রো, যাঁর জনপ্রিয়তা মাত্র ১৭ শতাংশে সীমাবদ্ধ।
এদিকে, শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রেই নয়, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ক্ষেত্রেও নজির গড়েছেন মোদী। সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের রেকর্ড ভেঙে তিনি এখন দেশের দীর্ঘতম সময় সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড গড়েছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে মিলিয়ে তিনি ৮ হাজার ৯৩১ দিনেরও বেশি সময় দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুন: রয়েছে বিশেষ কারণ! IPL ২০২৬-এ হবে না উদ্বোধনী অনুষ্ঠান, বড় সিদ্ধান্ত BCCI-র
ডিজিটাল মাধ্যমেও মোদীর জনপ্রিয়তা আকাশছোঁয়া। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা ৩ কোটির বেশি, আর ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ১০ কোটির গণ্ডি পেরিয়েছে—যা কোনও বিশ্বনেতার ক্ষেত্রেই বিরল। এই সমস্ত তথ্যই প্রমাণ করে, শুধু দেশের মধ্যেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও নরেন্দ্র মোদী এক শক্তিশালী ও জনপ্রিয় নেতা হিসেবে নিজের অবস্থান আরও মজবুত করে চলেছেন।












