কেন্দ্রের ফ্রি রেশন প্রকল্পে মাসে মিলবে ৩৫ কেজি চাল-গম! কারা পাবেন সুবিধা?

Published on:

Published on:

PMGKAY Scheme Gets 35 Kg Free Ration Every Month
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দেশের গরিব ও নিম্ন আয়ের মানুষের জন্য কেন্দ্র সরকারের অন্যতম বড় খাদ্য নিরাপত্তা প্রকল্প হল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বা PMGKAY Scheme। করোনা মহামারীর সময় বহু মানুষ কাজ হারিয়েছিলেন, অনেক পরিযায়ী শ্রমিক খাবারের সমস্যায় পড়েছিলেন। সেই পরিস্থিতিতে সাধারণ মানুষ যাতে অন্তত খাবারের জন্য সমস্যায় না পড়েন, সেই লক্ষ্যেই ২০২০ সালে এই প্রকল্প চালু করে কেন্দ্র। এখনও দেশের বহু পরিবার এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বিনামূল্যে চাল ও গম পাচ্ছেন।

PMGKAY Scheme-এ কারা পাচ্ছেন ফ্রি রেশন?

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার (PMGKAY Scheme) আওতায় মূলত রেশন কার্ডধারী দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হয়। কেন্দ্র সরকারের ‘কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন’ মন্ত্রক রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয় রেখে এই প্রকল্প পরিচালনা করে।

এই প্রকল্পে দু’ধরনের সুবিধাভোগী রয়েছেন। অগ্রাধিকারপ্রাপ্ত পরিবার বা PHH শ্রেণির মানুষ মাথাপিছু প্রতি মাসে ৫ কেজি খাদ্যশস্য পান। অন্যদিকে অন্ত্যোদয় অন্ন যোজনা বা AAY-র অন্তর্ভুক্ত পরিবারগুলিকে প্রতি মাসে মোট ৩৫ কেজি চাল বা গম দেওয়া হয়।

কোভিড পরিস্থিতির সময় শুরু হলেও এখনও এই প্রকল্প চালু রয়েছে। সরকারের দাবি, দেশের কোনও গরিব মানুষ যাতে অভুক্ত না থাকেন, সেই কারণেই এই ব্যবস্থা চালিয়ে যাওয়া হচ্ছে।

কারা আবেদন করতে পারবেন?

ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট বা NFSA-র নির্দিষ্ট নিয়ম মেনেই এই প্রকল্পের (PMGKAY Scheme) সুবিধা দেওয়া হয়। অর্থাৎ যাঁরা সরকারের নির্ধারিত যোগ্যতার মধ্যে পড়েন, তাঁরাই এই স্কিমের আওতায় বিনামূল্যে রেশন পাওয়ার সুযোগ পান।

নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে বা এই প্রকল্পের সুবিধা পেতে স্থানীয় খাদ্য ও সরবরাহ দফতরে যোগাযোগ করা যেতে পারে। এছাড়াও ‘মাই স্কিম’ পোর্টালের মাধ্যমেও আবেদন সংক্রান্ত তথ্য জানা সম্ভব।

Centre Decides to Provide Free Ration Scheme for Another 5 Years

আরও পড়ুনঃ বড় স্বস্তি! বাংলায় চালু আয়ুষ্মান ভারত, জেনে নিন আবেদন পদ্ধতি

কেন এখনও বহু মানুষ বঞ্চিত?

সরকারি প্রকল্প থাকা সত্ত্বেও এখনও বহু মানুষ বিভিন্ন কারণে রেশনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ ওঠে। সেই সমস্যা কমাতে সম্প্রতি সরকার SARTHAK-PDS নামে নতুন উদ্যোগ শুরু করেছে। এর মাধ্যমে সাধারণ মানুষের রেশন পরিষেবা (PMGKAY Scheme) আরও সহজ ও স্বচ্ছ করার চেষ্টা চলছে।