বাংলাহান্ট ডেস্ক : যুগ এগোনোর সঙ্গে সঙ্গে পরিবহনেও উন্নতি হয়। বাস, ট্রেন থেকে মেট্রো বিভিন্ন ক্ষেত্রে আসছে পরিবর্তন। আর এবার জানা গেল, সড়কপথে আসতে চলেছে বিরাট বদল। পরিবহনে নতুন সংযোজন হতে চলেছে পড ট্যাক্সি (Taxi)। চালক ছাড়াই যাত্রীদের নিয়ে ছুটবে এই ট্যাক্সি।
দেশে চালু হতে চলেছে পড ট্যাক্সি (Taxi)
না এ কোনও কল্পবিজ্ঞান নয়। বাস্তবেই এমনটা ঘটতে চলেছে দেশে। প্রাথমিক ভাবে এই পড ট্যাক্সি চালানো হবে মুম্বইয়ের কুর্লা এবং বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের মধ্যে। মঙ্গলবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ পড ট্যাক্সি প্রকল্পের ভূমিপুজো করেন। শোনা যাচ্ছে, মুম্বইয়ে সফল হলে দেশের অন্যান্য বড় শহরেও পড ট্যাক্সি চলতে পারে।

কী থাকবে প্রকল্পে: বান্দ্রা কুর্লা কমপ্লেক্স মুম্বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। বহু বহুজাতিক সংস্থার অফিস, ব্যাঙ্ক, হোটেল রয়েছে এখানে। এই জনবহুল এলাকাতেই চলবে এই পড ট্যাক্সি। জানা যাচ্ছে, এই প্রকল্পটির মোট দৈর্ঘ্য হবে ৮.৮৫ কিমি। মোট ২২ টি স্টেশন তৈরি হবে। প্রায় ২০০ মিটার অন্তর থাকবে স্টেশনগুলি।
আরও পড়ুন : ভোটের আগেই হয়ে গেল ঘোষণা, রাজ্যে কবে কোথায় বন্ধ থাকবে মদের দোকান? জেনে রাখুন
এআই নির্ভর হবে ট্যাক্সি: ধাপে ধাপে নির্মাণ করা হবে প্রকল্পটি। প্রথম পর্বে বান্দ্রা পূর্ব থেকে কুর্লা পর্যন্ত ৩.৩৬ কিমি রাস্তা তৈরি হবে। জানা যাচ্ছে, পড ট্যাক্সিগুলি (Taxi) হবে এআই নির্ভর। নির্দিষ্ট ট্র্যাকেই চলবে পড ট্যাক্সিগুলি। এই ট্যাক্সিগুলির সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ৪০ কিমি। সর্বোচ্চ ৬ জন যাত্রী বসতে পারবে এক একটি পডে।
আরও পড়ুন : ভোটার তালিকায় নাম বাদের ক্ষেত্রে দু নম্বরে পশ্চিমবঙ্গ, প্রথম স্থানে কোন রাজ্য?
আরও জানা যাচ্ছে, যাত্রীরা যে স্টেশন নির্বাচন করবেন সেখানেই থামবে এই ট্যাক্সি। মাত্র ১৫ সেকেন্ড অন্তর পাওয়া যাবে ট্যাক্সিগুলি। মনে করা হচ্ছে, এই পড ট্যাক্সি চালু হলে যানজটের সমস্যা অনেকটাই কমবে।












