বাংলা হান্ট ডেস্কঃ এখনও পাড়ার মোড় থেকেই ট্রেনে-বাসের ভিড়ে টুলু মন্ডলের কথাই চলছে। এরই মাঝে ফের কোটি কোটি টাকার হেরফেরের খবর মিলল মালদহ (Malda) থেকে। রবিবার রাতেই মালদা থানা এলাকার এক বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। এরপর সেহানে একটি ফ্লাট থেকেই উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। শেষ পাওয়া খবর অনুযায়ী আড়াই কোটি টাকা গোটা হয়েছে বাকি গোনার কাজ চলছে।
ম্যালদাহের ফ্ল্যাট থেকে উদ্ধার আড়াই কোটি টাকা
আসলে গত মাসে দক্ষিণ দিনাজপুরের মেহেন্দিপাড়ায় ব্যাপক পরিমাণে কাশির সিরাপ উদ্ধার হয়েছিল। একসাথে প্রায় ১৫০০ কাফ সিরাপ বা কাশির সিরাপ উদ্ধার হয়েছিল। সেই সূত্র ধরেই রবিবারের তল্লাশি অভিযান চকালে পুলিশ। মালদা ও দক্ষিণ দিনাজপুরের যৌথ উদ্যোগে চলছে তদন্ত।
যেমনটি অজানা যাচ্ছে, সিরাপ কাণ্ডে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করেই জানা গিয়েছে মালদহের এক ফ্ল্যাটেই রয়েছে কোটি কোটি টাকা ক্যাশ। পুলিশের তরফে জানা যাচ্ছে, যে ফ্লাট থেকে টাকা উদ্ধার হয়েছে সেটির মালিক দিলীপ সাহা।
আরও পড়ুনঃ ‘কাউকে রেয়াত নয়!’ বেআইনি কাজ ছেড়ে শুধরে যাওয়ার সতর্কবার্তা দিলেন শমীক ভট্টাচার্য
রবিবার রাতেই অভিযানে পুলিশ
যেমনটা জানা যাচ্ছে, শুরুতে ৮ টা নাগাদ মালদহের ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। কারণ ওই ফ্ল্যাটেই নিষিদ্ধ কাশির সিরাপের ব্যবসা রমরমীয় জমেছে। যদিও ফ্ল্যাটের মালিক তথা ওষুধ ব্যবসায়ী পিন্টু কিভাবে এই টাকার সাথে জড়িত সেটা এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত করছে, নতুন কিছু খোঁজ পাওয়া গেলেই জানানো হবে।
প্রসঙ্গত, বীরভূমে এমন ঘটনা এই প্রথম নয়। অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়ি থেকে ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা পাওয়া গিয়েছিল। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও কোটি টাকার দুনীতি সামনে আসতে উদ্বিগ্ন সরকার। এখন মোট টাকার অঙ্কটা কোথায় গিয়ে পৌঁছায় সেটাই দেখার।
















