বাংলা হান্ট ডেস্ক:এবার পুলিশের বদলি নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে (West Bengal Home Secretary) চিঠি দিল নির্বাচন কমিশন(Election Commission)। পশ্চিমবঙ্গে সামনেই বিধানসভা ভোট। আর এই ভোটের কথা মাথায় রেখেই বদলি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য স্বরাষ্ট্র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।
রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে চিঠি নির্বাচন কমিশনের (Election Commission)
নির্বাচন কমিশন কিন্তু শুধুমাত্র চিঠি দেয়নি, সেইসঙ্গে ডেডলাইনও দিয়ে দিয়েছে। ১৫ ফেব্রুয়ারির মধ্যে পুলিশের বদলি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কারণ সামনে বিধানসভা ভোট, তাই যত দ্রুত সম্ভব এই বদলি প্রক্রিয়া সম্পন্ন করে, জাতীয় নির্বাচন কমিশনকে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।
শুক্রবার বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সহ রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের বৈঠক হয়েছে। আর সেখানেই যে এই সিদ্ধান্তের কথা উঠেছে, তা সূত্র মারফত জানা গেছে। সে ক্ষেত্রে ভোটের জন্য এখন থেকেই প্রস্তুত থাকতে চাইছে নির্বাচন কমিশন, যাতে আইনশৃঙ্খলার দিক থেকে কোনরকম ঘাটতি না হয় নির্বাচনের সময়।
আরও পড়ুন:Jio-Airtel ভুলে যান! BSNL আনল সবচেয়ে সস্তা প্ল্যান, ডেটা-কলিং দুটোই আনলিমিটেড
ফেব্রুয়ারি মাসের শেষের দিকে রাজ্যে আসার কথা জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। বিধানসভা ভোটের প্রস্তুতি কতদূর সেটা খতিয়ে দেখার জন্য কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসবে বলে মনে করা হচ্ছে। তবে দিনক্ষণ এখনো নির্দিষ্ট করে জানানো হয়নি। তার আগেই প্রস্তুতি সেরে রাখতে চাইছে নির্বাচন কমিশন।

তাই এবার পুলিশের বদলি নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র সচিব কে চিঠি দেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন কমিশনকে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাবার কথাও বলা হয়েছে। এখন দেখার রাজ্য কতটা ইতিবাচক ভাবে এই সিদ্ধান্তকে গ্রহণ করে এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মেনে ১৫ ফেব্রুয়ারি মধ্যে বদলি প্রক্রিয়া সম্পন্ন করে। শুক্রবার যে বৈঠক হয় তাতে বিভিন্ন জেলায় পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠকে বসেন পুলিশের রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডে। সূত্রের খবর ওই বৈঠকেই বলা হয়, ‘যেকোন সময় রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসবে, আপনারা প্রস্তুতি নিন।’ এমনই নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি এবং রাজ্য পুলিশের নোডাল অফিসাররা।












