গুরুতর অভিযোগে হাই কোর্টে প্রসেনজিত! কী নিয়ে মামলা?

Published on:

Published on:

Prasenjit Chatterjee Personality Rights Case High Court Steps In
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অনুমতি ছাড়া তাঁর ছবি ব্যবহার করে পণ্য বিক্রি করা হচ্ছিল। এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। সেই মামলাতেই এবার তাঁর পক্ষে বড় স্বস্তির নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট, আপাতত ওই সংস্থাকে তাঁর ছবি ব্যবহার বন্ধ রাখতে বলা হয়েছে।

কী অভিযোগ করেছিলেন প্রসেনজিৎ (Prasenjit Chatterjee)?

কলকাতায় এক সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলে মামলা করেছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। তাঁর দাবি, কোনও রকম অনুমতি বা চুক্তি ছাড়াই তাঁর ছবি ব্যবহার করে পণ্য বিক্রি করা হচ্ছিল। শুধু তাই নয়, সেই ছবিগুলির মধ্যে কিছু ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি। এমন অভিযোগও করেন তিনি।

অভিনেতার (Prasenjit Chatterjee) বক্তব্য, এইভাবে তাঁর ছবি ব্যবহার করায় তাঁর ‘ব্যক্তিত্বের অধিকার’ লঙ্ঘিত হয়েছে। সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে এই অভিযোগ তোলার পাশাপাশি কপিরাইট আইন এবং স্পেসিফিক রিলিফ আইনের আওতায়ও মামলা দায়ের করেন তিনি। তিনি স্পষ্ট করে জানান, অভিযুক্ত সংস্থার সঙ্গে তাঁর কোনও চুক্তি ছিল না।

বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেন। অভিনেতার পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর আদালত প্রাথমিকভাবে তাঁর দাবির ভিত্তি স্বীকার করে অন্তর্বর্তী নির্দেশ দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট সংস্থাকে অবিলম্বে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prasenjit Chatterjee) ছবি ব্যবহার বন্ধ করতে হবে। এই নির্দেশ আগামী ২৭ মার্চ পর্যন্ত বহাল থাকবে।

আরও পড়ুনঃ আর মাত্র ২ দিন! ভোটের আগেই তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন শাহ, সবার বাড়িতে পৌঁছবে নথি

শুনানির সময় বিচারপতি স্পষ্টভাবে জানান, কোনও চুক্তি ছাড়া কোনও অভিনেতার ছবি ব্যবহার করা হলে তাঁর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) যেহেতু টলিউডের প্রথম সারির অভিনেতা, তাই এই ধরনের ব্যবহার তাঁর পেশাগত ইমেজের উপর প্রভাব ফেলতে পারে বলেও আদালত উল্লেখ করে। পাশাপাশি, এই মুহূর্তে অন্তর্বর্তী নির্দেশ না দিলে ভবিষ্যতে তাঁর আরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলেও মত আদালতের।