বাংলা হান্ট ডেস্ক: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) গ্রাহকদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এমতাবস্থায়, আপনিও যদি এই ব্যাঙ্কের গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে বর্তমান প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) সুদের হার সংশোধন করেছে। এই নতুন হারগুলি গত ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হয়েছে। PNB ৩ কোটি টাকার কম সঞ্চয়ের ওপর নতুন সুদের হার উপলব্ধ করেছে। এই পরিবর্তনের পর, PNB-র ৪৪৪ দিনের এফডি স্কিমটি সবচেয়ে আকর্ষণীয় অর্থাৎ বেশি সুদ প্রদানকারী হয়ে উঠেছে।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) ৪৪৪ দিনের এফডি:
জানিয়ে রাখি যে, PNB এখন সাধারণ গ্রাহকদের জন্য ৪৪৪ দিনের এফডিতে ৬.৬০ শতাংশ সুদ দিচ্ছে। এদিকে, সিনিয়র সিটিজেনদের ৭.১০ শতাংশ এবং সুপার সিনিয়র সিটিজেনদের ৭.৪০ শতাংশ সুদ প্রদান করা হচ্ছে। এই হার বর্তমানে অন্যান্য সরকারি সেক্টরের ব্যাঙ্ক ওগুলির মধ্যে সর্বোচ্চ।

এদিকে, PNB-র অন্যান্য এফডি-র সুদের হারের ক্ষেত্রে, সাধারণ গ্রাহকরা ১ বছরের এফডিতে ৬.২৫ শতাংশ, সিনিয়র সিটিজেনদের জন্য ৬.৭৫ শতাংশ এবং সুপার সিনিয়র সিটিজেনরা জন্য ৭.০৫ শতাংশ সুদ পান। এদিকে, ২ থেকে ৩ বছরের মেয়াদী এফডিতে ৬.৩০ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হয়। এছাড়াও, সাধারণ গ্রাহকরা দীর্ঘমেয়াদী এফডিতে অর্থাৎ ৫ থেকে ১০ বছরের মেয়াদী এফডিতে ৬ শতাংশ পর্যন্ত সুদ পান।
কোন কোন সরকারি ব্যাঙ্ক ৪৪৪ দিনের এফডিতে ভালো রিটার্ন দেয়:
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI): জানিয়ে রাখি যে, SBI-র অমৃত বৃষ্টি ৪৪৪ দিনের এফডি-তে সাধারণ গ্রাহকদের জন্য ৬.৪৫ শতাংশ, সিনিয়র সিটিজেনদের জন্য ৬.৯৫ শতাংশ এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য ৭.০৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এই হারগুলি গত ১৫ ডিসেম্বর, ২০২৫ থেকে প্রযোজ্য হয়েছে।
আরও পড়ুন: দীর্ঘ ৯ বছর পর ইজরায়েল সফর মোদীর! বিমানবন্দরেই উষ্ণ অভ্যর্থনা জানালেন নেতানিয়াহু
ব্যাঙ্ক অফ বরোদা (BoB): এদিকে, ব্যাঙ্ক অফ বরোদার BOB স্কয়ার ড্রাইভ ৪৪৪ দিনের এফডি-তে সাধারণ গ্রাহকদের জন্য ৬.৪৫ শতাংশ, সিনিয়র সিটিজেনদের জন্য ৬.৯৫ শতাংশ এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য ৭.০৫ শতাংশ সুদ দেওয়া হয়। এই হারগুলি গত ৫ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর হয়েছে।
কানাড়া ব্যাঙ্ক: এই ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের জন্য ৪৪৪ দিনের এফডিতে ৬.৪৫ শতাংশ এবং সিনিয়র সিটিজেনদের জন্য ৬.৯৫ শতাংশ সুদ প্রদান করে। এই হারগুলি গত ৫ জানুয়াররি ২০২৬ থেকে কার্যকর হয়েছে।
আরও পড়ুন: গ্লোবাল মার্কেটে ভারতের হুঙ্কার! অন্যদিকে, শোচনীয় অবস্থা পাকিস্তানের; সামনে এল বড় রিপোর্ট
ইন্ডিয়ান ব্যাঙ্ক: উল্লেখ্য যে, ইন্ডিয়ান ব্যাঙ্কের ইন্ড সিকিউর ৪৪৪-দিনের এফডি স্কিম সাধারণ গ্রাহকদের জন্য ৬.৪৫ শতাংশ, সিনিয়র সিটিজেনদের জন্য ৬.৯৫ শতাংশ এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য ৭.২০ শতাংশ সুদ প্রদান করে। এই হারগুলি গত ৪ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে প্রযোজ্য হয়েছে। অর্থাৎ এই হারগুলি থেকে এটা স্পষ্ট হয়েছে যে, PNB ৪৪৪ দিনের এফডি স্কিমে সর্বোচ্চ সুদের হার প্রদান করে। অতএব, নিরাপদ বিনিয়োগ খুঁজছেন PNB-র এমন গ্রাহকদের জন্য এটি একটি ভালো বিকল্প হতে পারে।












