বাংলা হান্ট ডেস্কঃ মাত্র কদিন আগেই গিয়েছে রথযাত্রা (Rath Yatra)। প্রভুর আগমনে শ্রীক্ষেত্র পুরী (Puri) তো বটেই উৎসবমুখর হয়ে উঠেছিল গোটা রাজ্য। আর এবার এই জগন্নাথ মন্দির নিয়েই এসে গেল বড় আপডেট। জানা যাচ্ছে আজ অর্থ্যাৎ ১২ই আগস্ট ৫ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে পুরীর জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple) দরজা। কিন্তু কেন? চলুন জেনে নেওয়া যাক।
বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দির!
জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, বুধবার শ্রাবণ কৃষ্ণ অমাবস্যা তিথিতে দেবতাদের বিশেষ ‘চিতালগী অমবস্যা’ পালিত হবে। আর এই বিশেষ কারণেই আগামীকাল শুধুমাএ নির্দিষ্ট সময়ের জন্য পুরীর জগন্নাথ মন্দির বন্ধ রাখা হবে বলেই জানিয়েছেন তাঁরা। তাই ওই সময় মন্দিরের গর্ভগৃহে কোনো ভক্তই প্রবেশ করতে পারবেন না।
জানা যাচ্ছে আগামীকাল প্রথম ভোগমণ্ডপে ভোগ নিবেদন সম্পন্ন হওয়ার পর দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা বন্ধ রাখা হবে। যদিও ‘চিতালগী অমবস্যা’ উপলক্ষে বিশেষ এই আচার-অনুষ্ঠান সম্পন্ন করার পর আগামীকালই আবার ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে।
আরও পড়ুনঃ ‘পিসিপন্থী আর ভাইপোপন্থী মিলে লুটপন্থী’! অভিষেকের বিদেশ যাওয়ার প্রসঙ্গে বিস্ফোরক রুদ্রনীল
‘চিতালগী অমবস্যা’ কী?
‘চিতালগী অমবস্যা’ উপলক্ষে বিশেষ তিথিতে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে বিশেষভাবে সাজানো হয়। এই দিন স্নানযাত্রা ও পরবর্তী রথযাত্রার আগে তিন ভাইবোনের যে সমস্ত অলঙ্কার খুলে রাখা হয়েছিল সেগুলো আবার পরানো হয়। তিন ভাইবোনের বিগ্রহের কপালে সোনার অলঙ্কার পরানো হয়। মূলত চিতালগী নীতির মাধ্যমে বিশেষ আচার মেনে তাঁদের কপালে এই অলঙ্কার পরানো হয়।
উল্লেখ্য ওড়িশার বাসিন্দাদের কাছে এই ‘চিতালগী অমবস্যা’ শুধু মন্দিরকেন্দ্রিক ধর্মীয় উৎসব হিসাবেই নয়, এই উৎসবের সাথেই গভীরভাবে জড়িয়ে রয়েছে ওড়িশার গ্রামীণ জীবন ও কৃষিকার্যও। তাই গোটা শ্রাবণ মাসের অমাবস্যায় রাজ্যজুড়ে এই দিনটি কৃষিভিত্তিক উৎসব হিসেবেও পালিত হয়।
প্রচলিত লোকরীতি অনুযায়ী এই বিশেষ দিনে প্রায় প্রত্যেকের বাড়িতে বিশেষ ধরনের চালের পিঠে তৈরি করার হয়। সেই পিঠের কিছু অংশ কৃষিজীবী মানুষরা পরে ধানখেতে নিয়ে গিয়ে পোকামাকড় এবং ধানখেতে বসবাসকারী বিভিন্ন জলজ প্রাণীর উদ্যেশ্যে তা দান করেন।













