ক্রিকেটের দুনিয়ায় বড় পদক্ষেপ রাহুল দ্রাবিড়ের! হলেন এই T20 দলের মালিক

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতের কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এবার একটি নতুন পদক্ষেপ নিয়েছেন। মূলত, টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রাহুল এবার ইউরোপিয়ান T20 প্রিমিয়ার লিগে (ETPL) ডাবলিন গার্ডিয়ান্স দলের মালিক হয়েছেন। বলিউড তারকা অভিষেক বচ্চন এবং ক্রিকেট আয়ারল্যান্ডের নেতৃত্বে ২০২৬ সালে শুরু হতে চলা ETPL ইতিমধ্যেই বড় বড় ক্রিকেট তারকাদের নিয়ে ৬ টি দল গঠন করেছে। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের প্রাক্তন কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন দ্রাবিড়ের দলের অধিনায়ক হবেন।

বড় পদক্ষেপ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid):

কোন ৬ টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে: জানিয়ে রাখি যে, ETPL হল ক্রিকেট আয়ারল্যান্ড, ক্রিকেট স্কটল্যান্ড এবং রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় চালু হওয়া একটি লিগ। এখানে অংশগ্রহণকারী ৬ টি দল হল ডাবলিন, বেলফাস্ট, রটারডাম, এডিনবরা, গ্লাসগো এবং আমস্টারডাম। লিগটি আগামী অগাস্টে শুরু হয়ে সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এই লিগে মিচেল মার্শ থেকে শুরু করে টিম ডেভিড, মিচেল স্যান্টনার, ফাফ ডু প্লেসিস, হেনরিখ ক্লাসেন, লিয়াম লিভিংস্টোন ও গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকা খেলোয়াড়রা খেলবেন।

Rahul Dravid is the owner of this T20 team.

কী জানিয়েছেন রাহুল দ্রাবিড়: এদিকে, এই প্রসঙ্গে রাহুল দ্রাবিড় জানিয়েছেন, ‘ETPL-এর যে বিষয়টি আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে, তা হল এর সুদূরপ্রসারী পরিকল্পনা। এটি ইউরোপে ক্রিকেটকে শক্তিশালী করার পাশাপাশি প্রাথমিক স্তরের উন্নয়নে সহায়তা করার ও আয়ারল্যান্ড ও ইউরোপ জুড়ে উদীয়মান প্রতিভাদের জন্য সুযোগ তৈরি করার একটি মঞ্চ হিসেবে বিবেচিত হবে।’

আরও পড়ুন: রাজনীতিমুক্ত হবে খেলার মাঠ! প্রতিভারা পাবে সঠিক সুযোগ, ক্রীড়ামন্ত্রী হয়েই লক্ষ্য স্থির নিশীথের

তিনি আরও জানান, ‘ডাবলিন শহরে ক্রিকেটের প্রতি আগে থেকেই গভীর অনুরাগ রয়েছে এবং এর বিকাশের অপার সম্ভাবনাও বিদ্যমান। পরবর্তী প্রজন্মকে গড়ে তোলা আমার কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, এক্ষেত্রে ETPL একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

আরও পড়ুন: শ্রেয়স আইয়ার বা সঞ্জু স্যামসন নন, ২৭ বছর বয়সি এই খেলোয়াড় হবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক? বাড়ছে জল্পনা

উদ্বোধনী অনুষ্ঠানে অভিষেক কী জানিয়েছেন: ETPL-এর কো-ফাউন্ডার অভিষেক বচ্চন উদ্বোধনী অনুষ্ঠানে জানিয়েছেন, ‘রাহুলের মতো একজন কিংবদন্তিকে এই সফরে পাওয়াটা ETPL-এর জন্য অত্যন্ত বিশেষ একটি ব্যাপার। আমাদের লক্ষ্য শুধু একটি লিগ তৈরি করা নয়, বরং আয়ারল্যান্ড এবং বৃহত্তর ইউরোপীয় ক্রিকেট ইকোসিস্টেম থেকে উঠে আসা নতুন প্রতিভাদের অনুপ্রাণিত ও বিকাশের সুযোগ করে দেওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা। আমরা বিশ্ব ক্রিকেট মহল থেকে ব্যাপক সাড়া পেয়েছি।’ তিনি আরও জানান, ‘স্টিভ ওয়া, হাইনরিখ ক্লাসেন, গ্লেন ম্যাক্সওয়েল, জন্টি রোডস, ক্রিস গেইল, ফাফ ডু প্লেসিস, এবং রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তিদের সমর্থন ETPL-এর দৃষ্টিভঙ্গির প্রতি বিশ্বাসের প্রতিফলন ঘটায়।’