শ্রেয়স আইয়ার বা সঞ্জু স্যামসন নন, ২৭ বছর বয়সি এই খেলোয়াড় হবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক? বাড়ছে জল্পনা

Published on:

Published on:

Will this player be the captain of the India National Cricket Team?
Follow

বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়ার (India National Cricket Team) ২৭ বছর বয়সী এক বিধ্বংসী ব্যাটার ভারতের T20 এবং ODI অধিনায়ক হওয়ার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই ব্যাটার বহুমুখী প্রতিভার অধিকারী এবং তিনি ভারতকে বিশ্বের সেরা T20 ও ODI দলে পরিণত করার ক্ষমতাও রাখেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি IPL ২০২৬-এর পর সূর্যকুমার যাদবকে T20 অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে পারে। এমতাবস্থায়, BCCI-র সিলেকশন কমিটি এমন একজন অধিনায়কের খোঁজার চেষ্টা করবে যিনি T20 এবং ODI উভয় ফরম্যাটেই ভারতকে নেতৃত্ব দিতে পারবেন।

কে হবেন টিম ইন্ডিয়ার (India National Cricket Team) পরবর্তী অধিনায়ক?

২৭ বছর বয়সী এই ব্যাটারের দিকেও রয়েছে নজর: মূলত, আমরা ঈশান কিষাণের প্রসঙ্গে জানাচ্ছি। যিনি অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন এবং হার্দিক পাণ্ডিয়ার তো নামগুলিকেও ছাপিয়ে যেতে পারেন বলে অনুমান কর হচ্ছে।   ঈশান কিষাণ। ২৭ বছর বয়সী এই বিধ্বংসী উইকেটরক্ষক-ব্যাটার ভারতের T20 এবং ODI অধিনায়ক হওয়ার একজন শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন। তবে, BCCI আনুষ্ঠানিকভাবে এমন কোনও সিদ্ধান্ত ঘোষণা করেনি।

Will this player be the captain of the India National Cricket Team?

অধিনায়কত্বের জন্য বিচক্ষণ মনোভাব: জানিয়ে রাখি যে, IPL-এ সানরাইজার্স হায়দরাবাদ তথা SRH-এর নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ফিটনেস সংক্রান্ত সমস্যার কারণে খেলতে না পারায়, ঈশান কিষাণ IPL ২০২৬ মরশুমের ৭ টি ম্যাচে এই দল অধিনায়কত্ব করেন। অধিনায়ক হিসেবে ঈশান কিষাণের যথেষ্ট অভিজ্ঞতাও রয়েছে। গত বছর, ২০২৫ সালে, ঈশান কিষাণ ঝাড়খণ্ডকে সৈয়দ মুস্তাক আলী T20 ট্রফি জিতিয়েছিলেন। ঈশান কিষাণ একজন চমৎকার উইকেটরক্ষক এবং একজন অসাধারণ ব্যাটারও। যদি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তথা BCCI ঈশান কিষাণকে T20 অধিনায়ক হিসাবে নিযুক্ত করে, তবে তিনি ODI অধিনায়কত্বের জন্যও স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হতে পারেন।

আরও পড়ুন: ঝড়ের গতিতে চলছে কাজ! অর্থবর্ষ শেষ হওয়ার আগেই যা করে দেখাল ভারতীয় রেল… জানলে চমকে উঠবেন

মহেন্দ্র সিং ধোনির মতোই সফল হতে পারেন: অনেকেই মনে করছেন যে, অধিনায়কত্বের সুযোগ পেলে ঈশান কিষাণ মহেন্দ্র সিং ধোনির মতোই সফল হতে পারেন। ঈশান কিষাণ তীক্ষ্ণ বুদ্ধির অধিকারীও। এদিকে, মহেন্দ্র সিং ধোনির মতোই ঈশান কিষাণও ঝাড়খণ্ডের বাসিন্দা। বিহারের সঙ্গেও তাঁর গভীর সংযোগ রয়েছে। ঈশান কিষাণের অধিনায়কত্বে ভারত ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রানার-আপ হয়েছিল। ঘরোয়া ক্রিকেটে ঈশান কিষাণ ঝাড়খণ্ডের অধিনায়কত্ব করেন। সামগ্রিকভাবে তিনি উইকেটরক্ষক-ব্যাটার এবং অধিনায়ক উভয় ভূমিকাই খুব ভালোভাবে পালন করতে পারেন।

আরও পড়ুন: বিশ্বব্যাপী অস্থিরতার আবহেও কীভাবে ভারত হয়ে উঠবে গ্লোবাল পাওয়ার? জানালেন খোদ গৌতম আদানি

দুর্দান্ত পারফরম্যান্স: জানিয়ে রাখি যে, ঈশান কিষাণ এখনও পর্যন্ত ভারতের হয়ে ২৭ টি ODI খেলেছেন।  যেখানে তিনি ৪২.৪০ এভারেজে ৯৩৩ রান করেছেন। যার মধ্যে একটি ডাবল সেঞ্চুরি, একটি সেঞ্চুরি এবং ৭ টি হাফ-সেঞ্চুরি রয়েছে। ODI-তে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ২১০। কিষাণ ৪৫ টি T20 আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন। যেখানে তিনি ৩০.১৮ এভারেজে ১,৩২৮ রান করেছেন।  যার মধ্যে একটি শতক এবং ১০ টি হাফ-সেঞ্চুরি রয়েছে। T20-তে তাঁর সর্বোচ্চ স্কোর হল ১০৩। ২ টি টেস্ট ম্যাচে ঈশান কিষাণ ভারতের হয়ে ৭৮.০০ এভারেজে ৭৮ রান করেছেন। যার মধ্যে একটি হাফ-সেঞ্চুরি রয়েছে। টেস্টে তাঁর সর্বোচ্চ স্কোর হল অপরাজিত ৫২ রান।