ঘূর্ণিঝড়ের প্রভাবে শীতের আগে বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে, কতটা কমবে তাপমাত্রা? আবহাওয়ার খবর

Published on:

Published on:

South Bengal weather cyclone intensifying at sea

বাংলাহান্ট ডেস্ক: ইতিমধ্যেই স্থলভূমিতে আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’। মঙ্গলবার তার ল্যান্ডফলের সম্ভাবনা বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস। এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার কোনো সম্ভাবনা নেই। তবে এর পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা ভিজতে পারে। ভিজতে পারে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াও।

south bengal weather(257)

আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে ভারী বৃষ্টি হবে না আপাতত। কলকাতা সহ সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ- সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বুধবার থেকে শনিবার পর্যন্ত শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে।

আরও পড়ুন: পাতলা ঝোল নয়, ঘি-গোলমরিচের সুঘ্রাণেই সাবাড় একথালা ভাত, রইল ভিন্ন স্বাদের রেসিপি

আগামীকাল থেকে আর বৃষ্টি হবে না। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে সর্বত্র। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ কিংবা কোথাও মেঘলা আকাশ থাকবে। এদিকে কালীপুজোর আগে বাড়বে শীতের আমেজও। রাজ্যের সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা।

south bengal weather(242)

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update

উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে আর সেভাবে কোথাও সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই। শনিবার অবধি শুষ্ক থাকবে আবহাওয়া। ইতিমধ্যেই তাপমাত্রা কমতে শুরু করেছে উত্তরে। কালীপুজোর আগে তা আরও খানিকটা কমবে।