প্রেমের দিনেই সাত পাক, ‘অনুজ স্যার’ রণজয়ের থেকে ‘গুড্ডি’ শ্যামৌপ্তি কত ছোট জানেন?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ বিতর্ক, কাদা ছোড়াছুড়ি শেষে অবশেষে নতুন বছরের গোড়াতেই বিয়ের পিঁড়িতে অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy-Shyamoupti)। টলিপাড়ার হ্যান্ডসাম হাঙ্ক নায়কের প্রেমিকাদের তালিকা নেহাত ছোট নয়। তাঁর প্রাক্তন সম্পর্কগুলি নিয়ে একসময় বিতর্কও দানা বেঁধেছিল। তবে সেসব সাইডে রেখে এবার অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। আগামী মাসেই বিয়ের ডেট।

বিয়ের পিঁড়িতে রণজয় শ্যামৌপ্তি (Ranojoy-Shyamoupti)

প্রেমের মাসে প্রেমের দিন অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-তেই চারহাত এক হচ্ছে রণজয় শ্যামৌপ্তির। একই দিনে রিসেপশন। জানা গিয়েছে, খুব বেশি জাঁকজমক নয়। বরং ছিমছাম অনুষ্ঠান করবেন তাঁরা। এমন সাদামাটা অনুষ্ঠানই নাকি রণজয়ের পছন্দ। যদিও বিয়ে নিয়ে এখনও মুখে কুলুপ এঁটে রয়েছেন দুজনেই।

Ranojoy-Shamoupti to get married soon

বয়সের ব্যবধান কত: মাত্র ২৩ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসছেন শ্যামৌপ্তি। দুজনের আলাপ ‘গুড্ডি’ সিরিয়ালের সেটে। রণজয়ের প্রাক্তন প্রেমিকা সোহিনীর বিয়ের পরে অভিনেতার একাধিক প্রাক্তন তাঁর দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন। সে সময়ে শ্যামৌপ্তিই আগলেছিলেন রণজয়কে (Ranojoy-Shyamoupti)। বয়সে অভিনেতার চেয়ে প্রায় ১৪ বছরের ছোট হলেও যথেষ্ট ম্যাচিওর তিনি।

আরও পড়ুন : ফুটে উঠবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ, শিলিগুড়িতে বিশ্বের উচ্চতম মহাকাল মূর্তি! কী বললেন মমতা?

কবে শুরু প্রেম: জানা যায়, গুড্ডি সিরিয়ালের সেটে প্রথম আলাপ হলেও কয়েক মাস পর পরস্পরের প্রেমে পড়েন তাঁরা। কিন্তু এ বিষয়ে কখনোই মুখ খুলতে দেখা যায়নি তাঁদের। যদিও টলিপাড়ার অন্দরে গুঞ্জন ছিল তুঙ্গে। অবশেষে পরিণতি পেতে চলেছে সেই প্রেম।

আরও পড়ুন : মায়াপুরে প্রতারণা চক্রের রমরমা, খোওয়া গিয়েছে টাকা, পুণ্যার্থীদের সতর্ক করল ইসকন

রণজয়কে শেষবার দেখা গিয়েছে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে। অন্যদিকে শ্যামৌপ্তিকে শেষবার দেখা গিয়েছে একই চ্যানেলের ‘অমর সঙ্গী’ সিরিয়ালে।