বাংলা হান্ট ডেস্কঃ খাস কলকাতার (Kolkata) রাস্তায় ভর সন্ধ্যায় এক মহিলাকে জোর করে গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। দক্ষিণ কলকাতার বেহালায় শনিবারের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কী ঘটেছিল (Kolkata)?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যাবেলা বেহালা (Kolkata) চৌরাস্তার কাছে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক মহিলা। অভিযোগ, সেই সময় গাড়ি নিয়ে পাশে এসে দাঁড়ায় অভিযুক্ত অর্ণব সাউ। জোর করে তাঁকে গাড়িতে তুলে নেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। নির্যাতিতার বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে রবিবার অর্ণব সাউ-কে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে অবৈধভাবে আটকে রাখা, শ্লীলতাহানি এবং শারীরিক নিগ্রহের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।
কী অভিযোগ?
অভিযোগ, চলন্ত গাড়ির মধ্যেই মহিলার শ্লীলতাহানি করা হয়। পরে গাড়ির গতি কমিয়ে তাঁকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবার রোডের দিকেই। পরে সেখানেই পার্ক করা অবস্থায় গাড়িটিকে চিহ্নিত করে পুলিশ। পরিবারের অভিযোগের পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং নির্যাতিতার বয়ানের ভিত্তিতে অভিযুক্তকে পাকড়াও করা হয়। বর্তমানে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের সঙ্গে মহিলার কোনও পূর্বপরিচয় ছিল কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ কেন দূরত্ব বাড়ল মমতা-মুকুল সম্পর্কে? কোন বিতর্কে শুরু ভাঙন?
এই ঘটনার পর ফের একবার শহরে (Kolkata) মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি কলকাতার পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব নেওয়ার পর সুপ্রতিম সরকার মহিলা নিরাপত্তা জোরদার করার কথা বলেছিলেন। তার মাসখানেকের মধ্যেই এমন ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। এখন তদন্তের অগ্রগতির দিকে নজর সকলের।













