পনিরের একঘেয়ে তরকারির বদলে বানিয়ে ফেলুন সুস্বাদু কোফতা, রইল ঝটপট রেসিপি

Published on:

Published on:

Recipe delicious Paneer Kofta with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: নিরামিষের দিন বাড়িতে কি রান্না করে খাবেন তা নিয়ে চিন্তা শেষ থাকে না। তবে বাড়িতে যদি পনির থাকে। তাহলে সেটি দিয়ে বানিয়ে ফেলতে পারেন দুর্দান্ত এক ধরনের রেসিপি। দেখে নিন কিভাবে পনির দিয়ে বানাবেন কোফতা। রইল তার প্রণালী (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পনির কোফতা (Recipe)

বাড়িতে হঠাৎ করে অতিথি আসলে তাদেরকে কি রান্না করে খাওয়াবেন তা নিয়ে চিন্তা শেষ থাকেনা। এবার বাড়িতে যদি পনির থাকে তাহলে তা দিয়ে একঘেয়ে রান্না না করে বানিয়ে ফেলুন সুস্বাদু পনিরের কোপ্তা। তাও আবার স্বল্প সময়ের মধ্যে। দেখে নিন তার রেসিপি (Recipe)।

Recipe delicious Paneer Kofta with just a few ingredients

আরও পড়ুন: সোনার দামে ফের আগুন! আজ ২২ ও ২৪ ক্যারেটের নতুন রেট জানুন…

উপকরণ: ২০০ গ্রাম, সিদ্ধ পেঁয়াজ বাটা ৩ চা চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, কাজু-চারমগজ-ক্ষীর বাটা ৪ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, কাঁচা লঙ্কা বাটা ১ চা চামচ, টক দই ৪ চা চামচ, গোটা গরম মশলা ১ চা চামচ, গরম মশলা গুঁড়ো আধ চা চামচ, সাদা তেল ৪ চা চামচ, ঘি ১ চা চামচ, কেশর ৭-৮টি, ক্রিম আধ কাপ, পেস্তা কুচি ১ চা চামচ, আমন্ড কুচি ১ চা চামচ, কাজু কুচি ১ চা চামচ, কিশমিশ ১০-১২টি, নুন-চিনি পরিমাণ মতো।

প্রণালী: প্রথমে নুন-চিনি দিয়ে পনির মেখে নিন। এরপর অল্প কিছুটা পনির কেশর দিয়ে মেখে বাদামকুচি মিশিয়ে পুর তৈরি করুন। পনিরের ছোট ছোট লেচি কেটে তার মধ্যে পুর ও কিশমিশ পুরে গোল গোল কোফতার আকার দিন। কড়াইয়ে কম আঁচে লাল করে ভেজে নিতে হবে কোফতা।এ বার কড়াইয়ে ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিন। গন্ধ বেরলে আদা-রসুন বাটা দিতে হবে। সিদ্ধ পেঁয়াজ বাটাও দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও নুন, হলুদ দিয়ে ভাল করে কষতে হবে। এরপর তেল ছাড়তে শুরু করলে তখন সামান্য জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কোপ্তা গুলো দিয়ে দিন। এরপর কিছুক্ষণ ফুটিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।