একঘেয়ে নিরামিষ রান্নায় বদল আনুন, বানান আলু-গাঠি কচুর তরকারি, রেসিপি রইল

Published on:

Published on:

Recipe make a juicy potato and taro root curry with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: নিরামিষের দিনে বাড়িতে কি রান্না করবেন তা নিয়ে চিন্তা শেষ থাকেনা। এবার যদি চান ঝটপট কোন রান্না করতে তাহলে বানিয়ে ফেলতে পারেন আজকের এই রেসিপিটি। যেখানে সামান্য কিছু উপকরণ দিয়ে মাছ মাংস ছাড়াই ভাত উঠে যাবে নিমেষে। কিভাবে বানাবেন আলু ও গাটি কচুর এই রসালো রেসিপিটি। রইল তার প্রণালী (Recipe)।

অল্প কিছু উপকরণ দিয়ে বানান রসালো আলু ও গাটি কচুর তরকারি (Recipe)

আপনি যদি চান ঝটপট কোন রান্না করতে তাহলে আজকে রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য। কারণ গাটি কচু, আলু দিয়ে আজকে এমন এক ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যা আপনি সামান্য কিছু সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন তার প্রণালী (Recipe)।

Recipe make a juicy potato and taro root curry with just a few ingredients

আরও পড়ুন: পুজোয় ১২ দিন বন্ধ রেশন দোকান, সপ্তমীর আগে রেশন তুলে নিন

উপকরণ:

গাঠি কচু ২৫০ গ্রাম (খোসা ছাড়িয়ে টুকরো করা)
২টি মাঝারি সাইজের আলু (ডুমো করে কাটা)
তেজপাতা
গোটা শুকনো লঙ্কা
হলুদ গুঁড়ো
লাল লঙ্কার গুঁড়ো
গোটা গরম মশলা
জিরে গুঁড়ো
ধনে গুঁড়ো
নুন ও চিনি
আগা ও লঙ্কা বাটা
সর্ষের তেল

প্রণালী: প্রথমে ডুমোডুমো করে গাটি কচু ও আলু ভালোভাবে কেটে নিন। এরপর তেল গরম করে তাতে গাটি কচু ও আলু গুলোকে ভেজে নিন। তারপর ওই তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে, দিয়ে দিন শুকনো লঙ্কা। এবার তার মধ্যে আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। তারপর সমস্ত গুঁড়ো মশলা গুলো কষে গেলে তাতে সামান্য পরিমাণে জল দিন। এরপর তার মধ্যে দিয়ে দিন ভেজে রাখা আলু ও কচু। তারপর দু-তিন মিনিট ভালোভাবে নেড়েচেড়ে নিন। এরপর আলু ও কচু সেদ্ধ হয়ে গেলে, নামানোর আগে গরম মশলা ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।