বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে শীতকাল শেষের পথে। তবে এখনো বাজারে গেলে আপনি ফুলকপির দেখা পাবেন। কিন্তু ফুলকপি দিয়ে শুধুমাত্র যে ঝোল অথবা ফুলকপির অন্যান্য পদ করা হয় তা কিন্তু নয়। স্বাদ বদল করতে আপনি বানিয়ে ফেলতে পারেন অল্প সময় ফুলকপির মশলা ভাজা। এটি বানাতে খুব সামান্য কিছু উপকরণ লাগবে। দেখে নিন কিভাবে বানাবেন এই রেসিপিটি (Recipe)।
সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ফুলকপির মশলা ভাজা (Recipe)
শীতকালে বাজারে যেমন ফুলকপি পাওয়া যায়। তেমনই বাড়িতে এই ফুলকপি নিয়ে আসলে পরে এক ধরনের পদ বেশিরভাগ সময় রান্না করা হয়। কিন্তু স্বাদ বদল করতে চাইলে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি (Recipe)।

আরও পড়ুন: রেলযাত্রীদের জন্য সুখবর! দক্ষিণ পূর্ব রেলের সিদ্ধান্তে নতুন নতুন স্টেশনে ট্রেন স্টপেজ, দেখুন লিস্ট
উপকরণ:
ফুলকপি – ১টি মাঝারি সাইজের (ছোট ও মাঝারি টুকরো করে কাটা)
আদা বাটা – ১ টেবিল চামচ
হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ
লাল লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ
ধনে গুঁড়ো – ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো – ১/২ চা চামচ
বেসন – ২ টেবিল চামচ (মুচমুচে করার জন্য)
জোয়ান – ১/৪ চা চামচ
নুন – স্বাদমতো
চিনি – স্বাদমতো
সাদা তেল – পরিমাণ মতো
চাট মশলা – ১/২ চা চামচ
প্রণালী: প্রথমে ফুলকপির টুকরোগুলো নুন জলে হালকা ভাপিয়ে জল ঝরিয়ে নিন। এরপর ভাপানো ফুলকপিতে আদা-রসুন বাটা, গুঁড়ো মশলা, নুন, চিনি ও বেসন বা চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিন। তারপর মশলা মাখানো ফুলকপি দিয়ে মাঝারি আঁচে লালচে এবং মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন। এরপর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।












