বাংলা হান্ট ডেস্ক: কথাতেই আছে ‘মাছে ভাতে বাঙালি’। শুধুমাত্র বাঙালি যে ইলিশ, কাতলা, রুই মাছ খায় তা নয়। ছোট বড় যে কোন মাছ বাঙালির কাছে প্রিয়। তবে বাড়িতে রুই,কাতলা, ইলিশ, ভেটকি, বা ছোট মাছ আসলে পরে পাতুরি করে খাওয়া হয়। কিন্তু আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আপনি কিভাবে কলা পাতায় মুড়িয়ে করতে পারবেন পাবদা দিয়ে পাতুরি। এ প্রণালী দেখে নিন (Recipe)।
অল্প সময়ের মধ্যে পাবদা মাছ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পাতুরি, প্রণালী রইল (Recipe)
বাড়িতে হঠাৎ করে যদি অতিথি চলে আসে, তাহলে তাদেরকে কি রান্না করে খাওয়াবেন তা নিয়ে চিন্তা থাকে সকলের। তবে চিন্তা করার আর কিছু নেই, একহে পাতুরি রান্না না করে, পাবদা দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পাতুরিটি। প্রণালী দেখে নিন (Recipe)।

আরও পড়ুন: যাত্রীদের জন্য সুখবর! রংয়ের উৎসবে ১৪ জোড়া বিশেষ ট্রেনে ১২৮ বার চলাচল, সময়সূচি জেনে নিন
উপকরণ:
পাবদা মাছ: ৫-৬টি
কালো সর্ষে: ২ টেবিল চামচ
সাদা সর্ষে: ২ টেবিল চামচ
পোস্ত: ২ টেবিল চামচ
টক দই: ২ টেবিল চামচ
কোরানো নারকেল: ৩-৪ টেবিল চামচ
কাঁচালঙ্কা: ৫-৬টি
সর্ষের তেল: ৪-৫ টেবিল চামচ
গুঁড়ো হলুদ: আধ চা চামচ
নুন: পরিমাণমতো
কলাপাতা: বড় মাপের ২টি
প্রণালী: প্রথমে পাবদা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। সামান্য নুন আর হলুদ মাখিয়ে রাখুন। এবার ভেজানো সাদা এবং কালো সর্ষে ,কাঁচালঙ্কা, পোস্ত আর সামান্য নুন দিয়ে ঘন করে বেটে নিন।তারপর একটি পাত্রে জল ঝরানো টক দই, নারকেলবাটা, সর্ষেবাটা, সর্ষের তেল এবং নুন দিয়ে ভালো ভাবে মাছগুলো ম্যারিনেট করে নিন। খেয়াল রাখবেন মাছ যেন ভালো ভাবে মোড়ানো যায়। এ বার ম্যারিনেট করা মাছগুলো কলাপাতায় রেখে উপর থেকে সর্ষে-পোস্ত-নারকেল বাটার মিশ্রণ একটু মাখিয়ে দিন। তবে কলাপাতা মোড়ানোর আগে উপর থেকে সর্ষের তেল এবং ১টি চেরা কাঁচালঙ্কা দিয়ে দিন। এবার ভালো করে পাতা মুড়ে ফেলুন। তারপর নন-স্টিকের চাটুতে সামান্য সর্ষের তেল ব্রাশ করে নিন। চাটু গরম হলে কলাপাতায় মোড়ানো মাছগুলো দিয়ে এ পিঠ-ও পিঠ ভালো করে সেঁকে নিন। ১৫-২০ মিনিট রাখলেই তৈরি হয়ে যাবে পাবদা পাতুরি। এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।












