বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে গরমকাল। এই সময় বাড়িতে সকলে হালকা রান্না করতে চান। তবে কি রান্না করবেন তা অনেকেই ভেবে পান না, তবে স্বাদ বদল করতে বাড়িতে আপনি বানাতে পারেন তিল বাটা দিয়ে লাউয়ের নিরামিষ তরকারি। যা খেতে দুর্দান্ত হয়। কিভাবে বানাবেন তার প্রণালী জেনে নিন (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু তিল দিয়ে লাউ শাক, রেসিপি রইল (Recipe)
সরষে বাটা দিয়ে লাউ শাক অনেকেই খেয়ে থাকেন। তবে এবার স্বাদ বদল করতে চাইলে বানিয়ে ফেলতে পারেন তিল দিয়ে এই রেসিপিটি। যা বানাতে খুব সামান্য কিছু উপকরণ লাগবে। পাশাপাশি খেতেও দুর্দান্ত হয়। দেখে নিন এর প্রণালী (Recipe)।

উপকরণ:
৫টি লাউশাকের আঁটি
২টি মাঝারি আলু
৭-৮টি শিম
২টি কাঁচা টম্যাটো
২ টেবিল চামচ সাদা তিল
১ টেবিল চামচ সর্ষের তেল
৮-১০টি কাঁচালঙ্কা
১ চা চামচ কালোজিরে
১ চা চামচ লঙ্কাগুঁড়ো
১ চা চামচ হলুদগুঁড়ো
স্বাদমতো নুন
প্রণালী: প্রথমে মিক্সিতে ভালো করে সাদা তিল বেটে নিতে হবে। এরপর লাউয়ের ডগা ভাল করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর বড় পাতা থাকলে সেইগুলো ছোট করে কেটে নিতে হবে। এবার শাক কুচোনোর মতো কুচিয়ে নিলে সবচেয়ে ভাল। এ বার কড়াইয়ে সর্ষের তেল গরম করে কালোজিরের ফোড়ন দিন। সবার প্রথমে আলু ভেজে নিন। একটু নাড়াচাড়া করার পর শিম আর কাঁচা টম্যাটো মিশিয়ে দিন। তার পর একে একে হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো দিতে হবে। এরপর সব্জিগুলি হালকা নাড়াচাড়ার পর লাউশাক মিশিয়ে দিতে হবে। এবার ভালোকরে নাড়াচা়ড়া করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। এবার শুকনো হয়ে এলে আঁচ বন্ধ করে দিন। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।

















