বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে শীতকাল প্রায় চলেই আসল। এর ফলে বাজারে গেলে আপনি দেখতে পারবেন শীতকালীন নানান ধরনের সবজি। এবার বাজারে আপনি যদি শীতকালে পালংশাক দেখতে পান তাহলে তাদের একঘেয়ে পালংশাকে তরকারি না করে, সাত বদল করতে বানিয়ে ফেলুন আজকের এই রেসিপিটি। যা বানাতে খুব সামান্য কিছু উপকরণ লাগবে (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু, মুগ ডাল দিয়ে পালং শাকের ঘন্ট (Recipe)
বাজারে যখন নতুন করে পালংশাক উঠতে দেখা দিচ্ছে। তখন এই সবজিটা দিয়ে একঘেয়ে তরকারি রান্না না করে, তৈরি করে ফেলতে পারেন এই রেসিপিটি। যা বানাতে খুব সামান্য কিছু উপকরণ লাগবে। রইল মুগ ডাল দিয়ে পালং শাকের ঘন্ট তৈরি করার প্রণালী (Recipe)।

আরও পড়ুন: উচ্চ রক্তচাপ ঠেকাতে কোন খাবার খাবেন? জানুন চিকিৎসকের পরামর্শ
উপকরণ:
পালং শাক পরিমাণমতো
মুগ ডাল ৫০ গ্রাম
জিরে ১ চা চামচ
আদা ১ ইঞ্চি
হলুদ গুঁড়ো ১ চা চামচ
নুন ১ চা চামচ
শুকনো লঙ্কা ২-৩টি
সর্ষের তেল পরিমাণমতো
প্রণালী: প্রথমে একটি ননস্টিক প্যানে তেল গরম করে নিন। এরপর তারমধ্যে জিরে ও শুকনো লঙ্কা ভেজে নিন। এরপর তার মধ্যে দিয়ে দিন ভেজানো ও জল ঝরানো মুগ ডাল। এরপর কম আঁচে ডালটাকে ভেজে নিন। তারপর নুন ও হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিন। তারপর আরেকটি পাত্রে পালংশাক গুলোকে সেদ্ধ করে নিন। এরপর ডাল ফুটে উঠলে, ওর মধ্যে সেদ্ধ করে রাখা পালং শাকগুলো দিয়ে, ভালোভাবে নাড়াচাড়া করে নিন। তারপরে তৈরি হয়ে যাবে মুগ ডাল দিয়ে পালং শাকের ঘন্ট। এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।












