দুপুর বা রাতে জমিয়ে দিন, তাজা লাউ দিয়ে বানান তিল-বড়ির ‘তিলমোহিনী’, রেসিপি দেখে নিন

Published on:

Published on:

Recipe make this gourd recipe with few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে গরমকাল। এই সময় শরীরকে সুস্থ রাখতে হলে বেশি করে লাউ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে লাউ খেতে অনেকেই পছন্দ করেন না। কিন্তু নতুনত্ব খাবার আপনি যদি খেতে চান তাহলে লাউ দিয়ে বানিয়ে ফেলুন এই রেসিপিটি (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন লাউয়ের এই রেসিপিটি (Recipe)

বাড়িতে লাউ নিয়ে আসলে পরে ডালে দিয়ে খাওয়া হয়। তবে লাউ দিয়ে ঘন্ট তৈরি করা হয় বহু সময়। কিন্তু এই সবজিতে দিয়ে নতুনত্ব কিছু রান্না করতে চাইলে, বানিয়ে ফেলতে পারে আজকের এই রেসিপিটি। যা বানাতে যেমন অল্প সময় লাগে। এটি খেতেও তেমন হয় দুর্দান্ত। দেখে নিন এর প্রণালী (Recipe)।

Recipe make this gourd recipe with few ingredients

আরও পড়ুন: বড় পতন সোনার দামে! পয়লা বৈশাখের আগে ২২ ও ২৪ ক্যারেকষট হলুদ ধাতুর দর জানুন

উপকরণ:

একটি ছোট লাউ

১০-১২টি বড়ি

৪-৫ টেবিল চামচ সাদা তিল

সর্ষের তেল

২-৩টি শুকনো লঙ্কা

১টি তেজপাতা

১ চা-চামচ জিরে

এক ইঞ্চি আদাবাটা

১ চা-চামচ হলুদ

৪-৫টি কাঁচালঙ্কা

স্বাদমতো নুন

১-২ টেবিল চামচ চিনি

প্রণালী: প্রথমে লাউ সরু সরু করে কেটে ধুয়ে রাখুন। এরপর কড়াইতে তেল গরম করে বড়ি গুলো ভেজে নিন। তারপর বড়ি গুলো তুলে নিয়ে কিছুটা তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিন। কিছুটা ভাজা হয়ে আসলে আদাবাটা দিন। তারপর লাউ যোগ করুন। পাশাপাশি পরিমান মতো নুন-হলুদ দিয়ে অল্প নাড়াচাড়া করুন। লাউ থেকে জল বেরোবে, সেই জলেই রান্না হবে। এই সময় সাদা তিল শুকনো খোলায় নাড়িয়ে, কাঁচালঙ্কা এবং জল দিয়ে মিহি করে বেটে নিন। এরপর লাউ সেদ্ধ হয়ে এলে যোগ করুন স্বাদমতো চিনি। রান্নায় খানিক মিষ্টি স্বাদ থাকবে। তিল বাটা মিশিয়ে আরও মিনিট ৫-৭ রান্না করুন। তারপর ভালোভাবে কষিয়ে নামিয়ে নিন। এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।