বাংলা হান্ট ডেস্ক: মাংস খেতে ভালোবাসে না, এমন মানুষ আপনি খুব কম পাবেন। আর মাটনের কথা যদি হয় তাহলেই ঝোল করে প্রায়শোল বাড়িতে করেন মা’রা। তবে এবার আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যা মাটনের কিন্তু ভিন্ন প্রকৃতির। দেখে নিন সেই রেসিপি (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন মাটন ভুনা (Recipe)
বাঙালির কাছে খাসির মাংস বরাবরই এক নম্বরে থাকে। এই মাংস দিয়ে নানা রকমের পদ বাড়িতে রান্না করা হয়। তবে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এমন এক ধরনের রেসিপি যা আপনি আগে কখনো বাড়িতে করেননি। দেখে নিন তার প্রণালী (Recipe)।

আরও পড়ুন: ব্যাঙ্কে জরুরি কাজ? চলতি সপ্তাহে কোন দিন খোলা, আগে জেনে নিন
উপকরণ:
মাটন – ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি – ২টি বড়
আদা-রসুন বাটা – ২ টেবিল চামচ
টম্যাটো কুচি – ১টি
দই – ৩ টেবিল চামচ
হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ
লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ
জিরে গুঁড়ো – ১ চা চামচ
ধনে গুঁড়ো – ১ চা চামচ
গরম মশলা – ১/২ চা চামচ
তেজপাতা – ১টি
দারচিনি, এলাচ, লবঙ্গ – ২-৩টি করে
সর্ষের তেল – ৪ টেবিল চামচ
নুন – স্বাদমতো
চিনি – সামান্য
কাঁচা লঙ্কা – ২টি
প্রণালী: মাটনের টুকরোগুলো ভালো করে ধুয়ে দই, আদা-রসুন বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো ও সামান্য নুন দিয়ে ১০ মিনিট ম্যারিনেট করে রাখুন।
এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তেজপাতা, দারচিনি, এলাচ ও লবঙ্গ দিয়ে ফোড়ন দিন। সুগন্ধ বের হলে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে বুঝবেন ঠিক মতো কষানো হয়েছে।তেল ছাড়লে ম্যারিনেট করা মাটন দিয়ে মাঝারি আঁচে ৫-৭ মিনিট ভালো করে নেড়ে কষান। মাংস নরম হয়ে এলে গরম মশলা, কাঁচা লঙ্কা ও সামান্য চিনি দিয়ে আরও ২-৩ মিনিট ভুনে নিন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।













