Durga Puja 2026 Live Updates

নবদ্বীপ যাওয়ার দরকারই নেই, বাড়িতেই বানান জমাট লাল দই, এভাবে আসবে রঙ-স্বাদ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মিষ্টির জন্য বাঙালির বিশেষ নামডাক রয়েছে। রসগোল্লা, মিষ্টি দই তো সমগ্র দেশের পছন্দের। বাংলার বিভিন্ন অঞ্চলের রয়েছে এক একটি ‘সিগনেচার’ মিষ্টি (Recipe)। এমনই এক জনপ্রিয় মিষ্টি হল নবদ্বীপের লাল দই। মাটির ভাঁড়ে লালচে সর পড়া জমাট দই দেখেই জিভে জল আসে।

বাড়িতেই বানিয়ে ফেলুন নবদ্বীপের লাল দই (Recipe)

এতে কিন্তু কোনও রকম কৃত্রিম রঙ ব্যবহার করা হয় না। দুধের ঘন ক্ষীর বানিয়ে বা চিনি সঠিক ভাবে পুড়িয়ে ক্যারামেল বানিয়ে তৈরি হয় এই বিশেষ দই। এতদিন তো দোকান থেকেই কিনে খেতে হত এই মিষ্টি দই। তবে সঠিক কৌশল জানলে বাড়িতেই সহজে বানিয়ে ফেলতে নবদ্বীপ স্টাইলে লাল দই। রইল রেসিপি-

Recipe of nabadwip lal doi

নবদ্বীপের লাল দই এর উপকরণ:

ফুল ক্রিম দুধ- ১ লিটার

টক দই বা সাজ (জল ঝরানো)- ২ টেবিল চামচ

চিনি- ১ কাপ

জল- ২ টেবিল চামচ

আরও পড়ুন : এত ইলিশ কেউ চোখে দেখেনি! দিঘায় মাছে ছয়লাপ, কত চলছে বাজারদর?

নবদ্বীপের লাল দই এর প্রণালী: ধাপে ধাপে তৈরি করতে হয় এই দই। প্রথমে তৈরি করতে হবে বীজ দই ও পাত্র। এর জন্য টক দই নিয়ে জল ঝরিয়ে ফেলতে হবে। যে মাটির পাত্রটিতে দই পাতাবেন সেটিও ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিন। অন্যদিকে একটি পাত্রে মাঝারি আঁচে দুধ ফুটিয়ে ঘন করে নিন। দুধ ফুটিয়ে প্রাণ অর্ধেক হয়ে আসবে। এবার ক্যারামেল তৈরির পালা। এর জন্য অন্য একটি পাত্রে আধ কাপ চিনি (Recipe) আর দু টেবিল চামচ জল দিয়ে কম আঁচে বসিয়ে দিন। চিনিতে বাদামি রঙ ধরলে তাতে ঘন দুধের খানিকটা মিশিয়ে দিন।

আরও পড়ুন : অপারেশন টেবিলে শুয়ে রফির গান, সোনুর কাণ্ডে তাজ্জব নেটপাড়া, আদৌ নিরাপদ?

এই চিনির ক্যারামেল এবার মিশিয়ে দিন ঘন করে রাখা দুধে। সঙ্গে মেশান বাকি আধ কাপ চিনিও। এবার ৫ মিনিট ফোটালে চলে আসবে রঙ। দুধটা ঠাণ্ডা হতে দিন। ততক্ষণে টক দই ভালো করে ফেটিয়ে নিন। এবার টক দই মিশিয়ে দিন আগের ঘন দুধের মিশ্রণে। এবার রেডি করে রাখা মাটির পাত্রে দুধটা ঢেলে ফয়েল পেপার দিয়ে মুড়ে নিন। ৮-১০ ঘন্টার জন্য এবার নিশ্চিন্ত। দই জমে গেলে পাত্র ধরে ঢুকিয়ে দিন ফ্রিজে। ব্যস, এবার পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা লাল দই।