ঠান্ডা হলেই পিঠে শক্ত? এই ট্রিকস মেনে রাখুন সবসময় নরম, জানুন পদ্ধতি

Published on:

Published on:

Recipe the rice cakes will remain soft even in winter; here are the secret techniques
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীতকাল পড়লে বাড়িতে নানান ধরনের পিঠে পায়েস করা হয় সকলের বাড়িতেই। কিন্তু এই পিঠে করা যতটা সহজ ভাবা হয়, ততটা সহজ নয়।কারণ, যখন পিঠে করা হয় তখন যতটা নরম থাকে, ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো শক্ত হতে শুরু করে। তবে আজকের প্রতিবেদনে বলা হল কীভাবে পিঠে বানালে আপনার বানানো পিঠে ঠান্ডা হয়ে গেলেও নরম থাকবে। জেনে নিন এর প্রণালী (Recipe)।

শীতেও নরম থাকবে চালের পিঠে, রইল সেক্রেট কৌশলগুলো (Recipe)

পিঠে খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কম আছে। তবে সঠিক পদ্ধতিতে পিঠে করতে খুব কম মানুষই জানে। কারণ, একটু অসাবধান হলেই আপনার বানানো পিঠে শক্ত হয়ে যাবে। তাই আজকের প্রতিবেদনে বলা হল কীভাবে আপনি সহজেই বাড়িতে নরম পিঠে বানাতে পারবেন। জেনে নিন তার পদ্ধতি (Recipe)।

Recipe the rice cakes will remain soft even in winter; here are the secret techniques

আরও পড়ুন: চোখের নিমিষে পৌঁছে যাবেন গন্তব্যে! স্লিপার বন্দে ভারতে মাত্র ১ ঘণ্টায় কলকাতা–মায়াপুর, ভাড়া কত?

উপকরণ:

সিদ্ধো চালের গুঁড়া: ৪ কাপ

লবণ: স্বাদমতো

উষ্ণ গরম জল: প্রয়োজনমতো

বেকিং পাউডার: ১/২ চামচ

গুড়

নারকেল কোরা

প্রণালী: প্রথমে সিদ্ধো চাল ভালো করে ধুয়ে কমপক্ষে ৬-১২ ঘণ্টা বা সারারাত ভিজিয়ে রাখুন। এতে চাল নরম হয় এবং পিঠা তুলতুলে হয়।এরপর ভেজানো চাল এবং পরিমাণমতো জল দিয়ে মিহি করে ব্লেন্ড করুন। ব্যাটার যেন মসৃণ হয়। তারপর ব্যাটারটি খুব ঘন বা খুব পাতলা হবে না, ইডলি বা দোসার ব্যাটারের মতো মাঝারি ঘনত্বের হবে। এরপর ব্যাটারে সামান্য নারকেল কোরা মিশিয়ে নিলে পিঠা নরম ও সুস্বাদু হয়। চাইলে চালের গুঁড়ো মেশানোর সময় হালকা গরম জল ব্যবহার করলে ব্যাটার ভালো হয় এবং পিঠে নরম থাকে। আর অতিরিক্ত নরম করার জন্য সামান্য বেকিং সোডা যোগ করা যেতে পারে। এরপর ছাঁচ বা প্যান হালকা গরম করে তাতে তেল বা ঘি মাখিয়ে নিন। তারপর পরিমাণমতো ব্যাটার ঢালুন, যাতে তা ছড়িয়ে পড়তে পারে। পিঠে ঢেকে ভাজুন। ভাপ ওঠা পিঠাই বেশি নরম হয়। এরপর ভাজা হয়ে গেলে গরম পিঠে সাথে সাথে হালকা গরম দুধ, গুড়ের সিরা, বা নারিকেলের দুধের মধ্যে ডুবিয়ে রাখুন। এতে পিঠা নরম ও রসালো থাকবে (Recipe)।